Turibari: জঙ্গল নয়, ডুয়ার্সের এই অফবিট লোকেশন হতে পারে পুজোয় বে়ড়ানোর সেরা ঠিকানা
দুর্গাপুজোয় ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন অনেকেই। ডুয়ার্স মানেই জঙ্গল। জলদাপাড়া, গরুমারা, চিলাপাতা। এছাড়াও আরও কত জঙ্গল রয়েছে। তবে জঙ্গল ছাড়াও ডুয়ার্সের বেড়ানোর আরও অনেক জায়গা রয়েছে। যেমন তুরিবাড়ি।
তুরিবাড়ি হল ওদলাবাড়ি এলাকা অংশ। ওদলাবাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে। একেবারে পাহাড় এবং চা-বাগানে ঘেরা। বর্ষা তো বটেই শরতেও অসাধারণ ওদলাবাড়ি। পুজোর ছুটিতে অনায়াসে কাটিয়ে আসতে পারেন। এখানকার কাছেই রয়েছে ইয়েলবং। এছাড়াও রয়েছে চালসা। অসাধারঁ সব জায়গা রয়েছে তুরি বাড়ির কাছে।

শরতের নীল আকশকে সাক্ষী রেখে এবার পুজোয় বেড়িয়ে আসুন তুরিবাড়ি থেকে। নীল আকাশের নীচে সবুজ চাবাগান চোখ জুড়িয়ে যাবে। কাছেই রয়েছে পাথরঝোরা। জঙ্গলে ঘেরা তুরিবাড়ি চা-বাগানের কাছেই এই পাথরঝোরা জায়গাটি। একেবারে শান্ত নিরিবিলি জায়গায় বয়ে চলেছে পাহাড়ি নদী।
এখানকার চা বাগানে নাকি প্রায়ই হাতির আনাগোনা হয়। কাছের গ্রামে মােঝ মধ্যেই ঢুকে পড়ে হাতির দল। কপাল ভাল থাকলে আপনিও সেই হাতিকে দেখতে পাবেন। এখানে অসংখ্য পাখির আনাগোনা রয়েছে। যাঁরা পাখি দেখতে ভালবাসেন তাঁদের জন্য সেরা জায়গা এই পাথর ঝোরা আর তুড়িবাড়ি। শরতের নীল আকাশে সাদা মেঘের আনাগোনা চা -বাগানকে সাক্ষী রেখে দেখতে অসাধারণ লাগে।

এবার পুজোয় যাঁরা ডুয়ার্স বেড়ানোর পরিকল্পনা করছেন তাংর একটু অফরুটে বেড়িয়ে আসতে পারেন তুরিবাড়ি, পাথরঝোড়া। ডুয়ার্সে বেড়ানোর অন্য রকমের একটা অভিজ্ঞতা হবে এখানে এলে। যাঁরা নিরিবিলিতে চা বাগানে কিছুটা সময় কাটাতে চান তাঁদের জন্য এটি আদর্শ জায়গা। কােজই দেরি না করে প্রোগ্রামটা সেরে ফেলুন। কারণ পুজোর বাকি আর ১০০ দিন। টিকিট বুকিং থেকে শুরু করে হেটেল বুকিং সবটাই শুরু হয়ে গিয়েছে। আর দেরি করলে হোেটল, রিসর্ট, হোমস্টে কোনও কিছুই ফাঁকা নাও পেতে পারেন।












Click it and Unblock the Notifications