টুকভার, দার্জিলিংয়ের কাছেই এই অফবিট পর্যটন কেন্দ্র
টুকভার। একেবারে দার্জিলিংয়ের গায়েই রয়েছে এই গ্রাম। অথচ অনেকেই জানেন না সেখানকার কথা। পর্যটকদের ভিড় এড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করার আদর্শ জায়গা এই তুকভার। কাঞ্চনজঙ্ঘার কোল জুড়ে ছড়িয়ে রয়েছে চা-বাগান। হোমস্টেতে বসেই দেখা যায় কাঞ্জনজঙ্ঘা।
টুকভার। একেবারে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। কিন্তু তার অবস্থান এমন একটা জায়গায় যে অনেকেই জানেন না সেখানকার কথা। দার্জিলিংয়ের একেবারে গা ঘেঁসেই রয়েছে এই ছোট্ট পাহাড়ি গ্রামটি। টুকবার থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। তাহলেই বুঝতে পারছেন দার্জিলিংয়ের কতটা কাছে এই গ্রামটি। ছোট্ট গ্রাম, গুটি কয়েক ঘরবাড়ি আর তাতেই হোমস্টে।

টুকভারের আরেকটি বিশেষ সৌন্দর্য হল চা বাগানের মাঝে কাঞ্জনজঙ্ঘা। এপ্রিল মাসে এখানে এলে ফার্স্ট ফ্লাশ টি দেখার সুযোগ মেলে। এপ্রিল মাস জুড়ে সেকারণে এখানে আলাদা সৌন্দর্য। গ্রামের যেদিকে তাকানো যায় সেদিকেই কাঞ্জন জঙ্ঘা দেখা যায়। সকাল থেকে পায়ে পায়ে ঘুরে েদখে নেওয়া যায় গোটা গ্রাম। এই গ্রাম ঘোরায় কিন্তু সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকবে কাঞ্জনজঙ্ঘা। মুদির দোকান থেকে রাস্তা সব জায়গাই এক প্রকার ভিউ পয়েন্ট।

এই টুকভার থেকে চলে আসতে পারেন জামুনি পার্কে। এইখানেই বলিউডের ছবি বরফির শ্যুটিং হয়েছিল। টুকভার থেকে জামুনি যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। চা-বাগানের গা ঘেঁসে চলে গিয়েছে রাস্তাটি। অনেকটা রাবাংলার বুদ্ধা পার্কের মতই জামুনি পার্ক। পার্কের মাঝে রয়েেছ একটি লেক আর বড় একটা শিবমন্দির। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায়। এই পার্কের কােছও বেশ কিছু থাকার জায়গা তৈরি হয়েছে।













Click it and Unblock the Notifications