Tribal Museum Kolkata: সপ্তাহান্তের ছুটিতে একটু অন্যরকমের স্বাদ পেতে চান, চলে আসুন শহরের এই প্রান্তে

ছুটির দিনে শহরেই যাঁরা ঘুরতে ভালবাসেন তাঁদের এখন পছন্দের সেরা ঠিকানা নিউটাউন। ইয়াং জেনারেশনের হপিং ডেস্টিনেশন বললে ভুল হবে না। কারণ শহরের সব হাইটেক কালচারই এখন পার্কস্ট্রিট থেকে সরে গিয়ে জায়গা করে নিয়েছে নিউটাউনে।

সেদিক থেকে বলতে গেলে নিউটাউন অনেকটাই পিছনে ফেলে দিয়েছে পার্কস্ট্রিটকে। আগে যেখানে সন্ধে নামলেই ভিড় বাড়ত। সেই ভিড় এখন শিফট করে গিয়েছে নিউটাউনে। অলিপাবের থেকে এখন নিউটাউনের রুফটম কোনও রেস্কোরাঁ বেশি টানে শহরবাসীকে। আবার ছোটদের বেড়ানোর কথা বললেও ঘুরে ফিরে সেই নিউটাউনই চলে আসে।

Tribal Museum Kolkata

ইকো পার্ককে কেন্দ্র করে একাধিক ছোট ছোট পর্যটন হাব তৈরি হয়েছে নিউটাউনে। কার নবীনতম সংযোজন ট্রাইবাল মিউজিয়াম। অনেকেই জানেন না নিউটাউনের নতুন এই ডেস্টিনেশনের কথা। নিউটাউনের মতো হাইটেক জায়গায় হলেও এখানে এলে একেবারেই বদলে যাবে মুড। পুরো এলাকাটি সাজানো হয়েছে আদিবাসী সংস্কৃতি এবং শিল্পের ধাঁচে। যার নাম দেওয়া হয়েছে ট্রাইবাল ভিলেজ মিউজিয়াম।

রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের জীবন যাত্রা নিয়ে একটা ধারনা দিতে এবং তাঁদের ব্যবহার করা জিনিস পত্র ও তাঁতের হাতে তৈরি বিভিন্ন জিনিস দেখতে পাবেনষ। আদিবাসীদের আঁকা সব ছবিও এই মিউজিয়ামে সাজিয়ে রাখা হয়েছে।নিউটাউনের ইকো আর্বান ভিলেজে এই ট্রাইবাল মিউজিয়ামে এলে মনে হবে আপনি কোনও আদিবাসী গ্রামে চলে এসেছেন।

Tribal Museum Kolkata

এখানকার প্রবেশ মূল্য জন প্রতি মাত্র ১০ টাকা। সকাল ৯টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত খোলা থাকে এই জায়গাটি। কাজেই সপ্তাহান্তের ছুটিতে একটু অন্যরকম ভাবে কাটাতে চাইলে চলে আসুন এখানে। মন ভাল হয়ে যাবে। এমনকী বাড়ির ছোটদের নিয়েও এখানে চলে আসতে পারেন। তাঁরাও একটা নতুন জগতের সঙ্গে পরিচিত হতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+