Travel: বর্ষশেষের উদযাপনে জমজমাট শহর থেকে গ্রাম, ইক্কোপার্ক থেকে গঙ্গার পার সর্বত্র পর্যটকদের ঢল
বছরের শেষ দি আজ। আর কেই বাড়িতে বসে থাকতে নারাজ। সকাল থেকেই বেরিেয় পড়েছে প্রায় সকলেই। বাড়ির পরিজনদের সঙ্গে নিয়ে হয় চড়ুইভাতি না হয় কাছেপিঠের কোনও জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েছেন সকলে। নিক্কোপার্ক থেকে শুরু করে গঙ্গার পার কোথাও ফাঁকা নেই আজ।
এমনকি জেলার পর্যটন কেন্দ্রগুলিতেও ঠাঁই নেই ঠাঁই নেই দশা। দক্ষিণেশ্বর থেকে মাইথন, পুরুলিয়া, ঝাড়গ্রাম সর্বত্র একেবারে লোকে লোকারণ্য পরিস্থিতি। বছরের শেষদিনে জমজমাট আসানসোলের মাইথন পিকনিক স্পটে।সবুজ প্রাকৃতিক মনোরম পরিবেশে জমে উঠেছে বছরের শেষ দিন।পিকনিকে বহুদূরদুরন্ত থেকে পর্যটকরা এসেছে পিকনিক করতে।সাথে পর্যটকরা নৌকাবিহার করছেন।

একই সাথে সালানপুর থানার পুলিশের পক্ষ থেকে পর্যটকদের উদ্যেশে মাইকিং প্রচার চালানো হচ্ছে।যেমন নৌকা বিহারের সময় লাইফ জ্যাকেট ব্যবহার করা।বেশি জলে নামতে নিষেধ প্রভৃতি।বলতে গেলে বছরের শেষ দিনে জমে উঠেছে পর্যটকদের মাইথন পিকনিক স্পট। পুলিশের তরফে কড়া নজরদারি রয়েছে মাইথন জলাধারে।বর্ষশেষে দুর্গাপুর প্রাণ কেন্দ্র সিটিসেন্টারে উৎসবে মাতোয়ারা হলেন শিল্পাঞ্চলবাসী সহ পার্শ্ববর্তী জেলার মানুষজন।
দূর দুরান্ত থেকে মানুষজনরা সকাল থেকে সিটি সেন্টারে একটি পার্কে পিকনিকে মাতেন এদিন। ওই পার্কে এবারের বিশেষ আকর্ষণ রাজস্থানি উট ও ঘোড়া। উট ও ঘোড়া সাফারিতে উৎসুক জনতা ভির করে। পাশাপাশি ডিজে বক্সের মিউজিকের তালে মাতোয়ারা হয় কচিকাঁচা থেকে বৃদ্ধ -বৃদ্ধারা। বর্ষ বিদায়ে সিটিসেন্টারে বিশৃঙ্খলা এড়াতে পুলিসি নজরদারি কড়া করা হয়।
ইকোপার্ক থেকে নিকোপার্ক সর্বত্র ভিড়ে ঠাসা। সায়ান্স সিটিতেও উপচেয়ে পড়ছে ভিড়। বাদ যায়নি ভিক্টোরিয়া মেমোরিয়াল, পার্কস্ট্রিট, জাদুঘর, ময়দান। কোথাও জায়গা নেই দাঁড়ানোর এতোটাই ভিড়ে ঠাসা শহরের প্রতিটি কোনা। এমনকী বো ব্যারাক, নন্দন, রবীন্দ্র সদন, এসপ্ল্যানেড, গড়ের মাঠ সর্বত্র প্রবল ভিড়। শহর থেকে শহরতলীর সকলেই েবরিয়ে পড়েছেন সকাল থেকে। এখনও রাত বাকি। প্রায় রাতভর চলবে উদযাপন। সারা বছর ভালয় মন্দয় মিশিয়ে যেমনই কাটুক বছরের শেষ দিনটা কিন্তু কোনওভাবেই মন খারাপ করে কাটাতে রাজি নন কেউ।












Click it and Unblock the Notifications