Travel: বসন্তের রং লেগেছে পাহাড়েও, ঘুরে আসুন ঘরের কাছের এই ফুলের উপত্যকায়
পাহাড়ে বসন্তের ছোঁয়া লেগেছে। বরফ গলে ফুলে সেজে উঠেছে পাহাড়। উত্তরবঙ্গ তো বটেই সেই সঙ্গে বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা সিকিমও। পাহাড় জুড়ে এখন কেবল ফুলের মেলা। বরফ গলে উঁকি দিয়েছে সবুজ উপত্যকা। যেখানে তুষারের রুক্ষতা ঢেকে রেখেছিল পাহাড়কে। সেটা ধীরে ধীরে বসন্তে রঙিন হয়ে উঠেছে।
সিকিমের ইয়ুমথাং এখন ফুলের উপত্যকায় পরিণত হয়েছে। রডোড্রন আর্বোরিয়ামে ঢেকে গিয়েছে পাহাড়ি উপত্যকা। কয়েক সপ্তাহ আগে পর্যন্ত তুষারপাত হচ্ছিল সিকিমে। বিশেষ করে নর্থ সিকিমে। নর্থ সিকিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ইয়ুমথাং। এই ইয়ুমথাং ভ্যালির মার্চ এপ্রিল মাসের পরিবেশ যাঁরা দেখেছেন তাঁরা আর অন্য সময়ে এখানে যেতে চাইবেন না।

এই সময় ইয়ুমথাং ভ্যালি ফুলের উপত্যকায় পরিণত হয়। বরফ গলে সবুজ গাছের পাতা তার সঙ্গে রং বাহারি রডোডেনড্রন ফুল। চারিদিকে ফুলের শোভা তার সঙ্গে দিগন্ত বিস্তৃত নীত আকাশ সম্মোহন তৈরি করবে। কোনওটারক রং লাল, কোনও টা গোলাপী, কোনওটা আবার বেগুনি। তার সঙ্গে আবার কোনও টায় দুই রঙেন মিশ্রণও দেখা যায়।
উত্তর সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাচেন থেকেই শুরু হয়ে যায় এই ফুলের উপত্যকা। এই লাচুং থেকে এক ঘণ্টার দূরত্বে রয়েছে সিংবা রডোডেনড্রন স্যাঞ্জুয়ারি। সেখানে ৪০ প্রজাতির রডোডেনড্রন ফুলের দেখা মেলে। এখানে এমন কিছু ফুল রয়েছে যা পাহাড়ের আর কোথাও দেখা যায় না। গোটা রাস্তাটা হেঁটে ঘুরতে হয়। আস সেই হাঁটা পথ সারাজীবনের মতো স্মরণীয় হয়ে থেকে যায়।
ফাল্গুনেই যাঁদের চার হাত এক হয়েছে তাঁদের মধুচন্দ্রিমা যাপনের সেরা জায়গা এই ইয়ুমথাং ভ্যালি। ফুলের উপত্যকায় রোমান্টিক হলিডে যাপনের সুযোগ হাতছাড়া না করাই ভাল। তবে উত্তর সিকিমের যেকোনও জায়গায় যেতে পারমিট লাগে। সেকারণে আগে থেকে তার প্রস্তুতি নিয়ে রাখাই ভাল। গ্যাংটক থেকে সাধারণত পারমিট করাতে হয়। এখান থেকে এনেকে প্যাকেজ ট্যুরও করায়।












Click it and Unblock the Notifications