Travel: গরমের দাবদাহ থেকে নিস্তার পেতে ঘুরে আসুন শীতল এই পাহাড়ি স্থানগুলিতে
এই তীব্র গরমে থেকে নিস্তার পেতে সকলেই কিন্তু একটু ঠান্ডা আবহাওয়ায় ঘুরতে যেতে চাইছেন কিংবা সমুদ্রের ধারে ঠান্ডা শীতল হাওয়ায় গা জুড়িয়ে নিতে চাইছেন। আপনিও কি ঠিক তাই চাইচ্ছেন। তাছাড়াও সপ্তাহান্তে আপনি যদি কোথাও ঘুরতে যেতে চান কিংবা গরমের সময়কার ক্লান্তি কাটিয়ে একটু ঠান্ডা কোথাও ঘুরতে যান, তাহলে এবার সিমলা, মানালি আর নয়।
এই জায়গাগুলোতে আপনি ঘুরতে যেতে পারেন, যেখানে গেলে আপনি শান্তি পাবেন। সঙ্গে কিছুটা হলেও ঠান্ডা উপভোগ করতে পারবেন অর্থাৎ এই ভ্যাপসা গরম থেকে কিছুদিন দূরে থাকতে পারবেন। ঘুরতে যাবেন নাকি আপনি? তাহলে এই জায়গাগুলিতে টিকিট কেটে ফেলুন।

কালগা গ্রাম
কালগা গ্রামের নাম নিশ্চয়ই নাম শুনেছেন। হিমাচল প্রদেশের কুলু জেলার পার্বত্য উপকূলে আমাদের কাছে অবস্থিত। এই কালগা গ্রামে যদি আপনি ট্রেকিং করতে পছন্দ করেন, তাহলে এই জায়গাটা থেকে বোধহয় ভালো জায়গা আর নেই। এপ্রিল মাসে এখানকার গড় সর্বোচ্চ তাপমাত্রা থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াস, সর্বনিম্ন -৪ ডিগ্রী সেলসিয়াস।
তাহলে কালগা গ্রামে যাত্রা করুন। ২৮ কিলোমিটার এই ট্রাকটি যদি আপনি সম্পূর্ণভাবে ট্রেকিং করতে চান, তাহলে আপনার কিন্তু তিনদিন সময় লাগবে। তাছাড়াও এখানকার পাহাড়ের সৌন্দর্য থেকে এখানকার সূর্যাস্তের অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবে।
কীভাবে যাবেন
এবার আসি কীভাবে যাবেন? কালগা গ্রামে পৌঁছানোর জন্য মনিকরন বিমানবন্দর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রাম যেখানে পৌঁছাতে আপনার বাস বা ট্যাক্সি সহজে পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে আপনি ট্রেকিং করেও যেতে পারেন। তাছাড়া কুলু থেকেও আপনি কিন্তু কালগা গ্রামে পৌঁছাতে পারবেন খুব সহজেই।
স্পিতি ভ্যালি
হিমাচল প্রদেশের সবচেয়ে ঠান্ডা পাহাড়ি এলাকাগুলোর মধ্যে স্পিতি ভ্যালি কিন্তু অন্যতম। তাই এই গরমের দাবদাহ কাটিয়ে এই শীতল স্থানে এবারের গরমে আপনিও কিন্তু ঘুরতে আসতে পারেন। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা কিন্তু শীতল ঠান্ডার মতোই থাকে। তুষারে পাহাড় ঢেকে যায়। গরমেও কিন্তু শীত অনুভূত হয়। তাই এপ্রিল মাসে স্পিতি ভ্যালি উপত্যকার তাপমাত্রা মাইনাস এর কাছাকাছি থাকে।
আবার তাপমাত্রা মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস থেকে -৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত যায়। তাই মে মাস থেকে জুন পর্যন্ত পর্যটকের জন্য এই জায়গাটি কিন্তু অত্যন্ত দারুণ। তাই দেরি না করে এই বারের শীতে পরিবার কিংবা মনের মানুষকে নিয়ে আপনিও কিছুদিন ঘুরে আসুন স্পিতি ভ্যালিতে।
কীভাবে যাবেন
তবে নিশ্চয়ই ভাবছেন, কীভাবে যাবেন- এই স্পিতি ভ্যালিতে যদি আপনি ট্রেনে করে যেতে চান তাহলে যেতে পারেন। আপনার নিকটবর্তী যেকোনও রেলস্টেশন থেকে জোগিন্দর নগর স্টেশনে যান। মাত্র ১৬৯ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে যেতে আপনি ট্যাক্সি, লোকাল বাসে খুব সহজেই স্পিতি ভ্যালিতে পৌঁছে যাবেন। আবার আপনি যদি পাঠানকোট থেকে জোগিন্দর নগর স্টেশনে পর্যন্ত টয় ট্রেনেও আসতে পারেন।এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। যা দেখে চোখ ফেরাতে পারবেন না আপনিও। কারণ প্রতিবছর প্রচুর মানুষ দেশ-বিদেশে এখানে ভ্রমণ করতে আসেন। আপনার যদি এই জায়গাটি ঘোরা এখনও বাকি থাকে তাহলে দেরি না করে এমাসেই টিকিট বুক করে ফেলুন।
অরুণাচল প্রদেশের তাওয়াং
তাওয়াংয়ে এই গরমের দিনে আপনি একটু শীতলা আবহাওয়া অনুভব করতে চাইছেন, তাহলে তাও আমি ঘুরে আসতে পারেন। এই জায়গাটা কিন্তু অসাধারণ। মাইনাস ১৪ ডিগ্রী সেলসিয়াস থেকে ডিগ্রি তাপমাত্রা থেকে – ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পৌঁছে যায়। ভারতের বৃহত্তম ও বিশ্বের বৃহত্তম মঠের আবাস্থল। কিন্তু এই অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে এখানকার প্রাকৃতিক দৃশ্য থেকে আপনি কিন্তু উপভোগ করতে পারবেন।
এখানকার আবহাওয়ায় আপনি কিন্তু চুটিয়ে উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, এখানে খুব কম খরচে ঘুরতে পারবেন। তাই দেরি নয়, এখনই ট্রলি গুছিয়ে ফেলুন আপনি।
কীভাবে যাবেন
এখানে ঘুরতে যাওয়ার জন্য সরাসরি কিন্তু কোনও বিমান পাবেন না। তেজপুর বিমানবন্দর থেকে তাওয়াং যেতে মাত্র ৩৮৭ কিলোমিটার। দূরে গুয়াহাটি থেকে দূরত্ব সাড়ে ৪০০ কিলোমিটার। যদি পাহাড়ি পথে যেতে না চান তাহলে সড়ক পথে যেতে পারেন। যেখানে যেতে একদিনের বেশি সময় লাগবে।
জিরো পয়েন্ট
সিকিমের জিরো পয়েন্টের নাম নিশ্চয়ই শুনেছেন। এখানে তুষারবৃত্ত পাহাড়ের এক অনন্য দৃশ্য উপভোগ করতে পারবেন। প্রচুর পর্যটক এখানে আসেন। তাছাড়াও তুষার প্রেমীদের কাছে এই জায়গাটা কিন্তু দারুণ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আপনি দেখতে পাবেন। তাছাড়া এখানকার তাপমাত্রা মাইনাস ডিগ্রীর কাছাকাছি। তাই ভ্যাপসা গরম কাটাতে কিছুদিন ছুটি নিয়ে আপনিও আপনিও এখানে ঘুরতে আসতে পারেন।
কীভাবে যাবেন
জিরো পয়েন্টে পৌঁছাতে আপনি ট্রেন কিংবা বিমানে গ্যাংটক পৌঁছান। তারপর ইয়ুমথাংমে ঘুরে আসুন। তারপর গ্যাংটক থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরে ইয়ুমথাংয়ে ভ্যালিতেও যেতে পারেন। তাই দেরি না করে এবারের গরমে আপনিও ঘুরে আসুন এই জায়গায়গুলিতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications