Travel: ইলিশের স্বাদ নিতে সপ্তাহান্তের ছুটিতে চলে আসুন কলকাতার কাছে এই জায়গায়
সামনেই ১৫ অগাস্টের ছুটি। সপ্তাহের মাঝে পড়ে পাওয়া ১৪ আনার মতোই। কাজেই আর সময় নষ্ট
করবেন না । এখুনি ঠিক করে ফেলুন কোথায় যাবেন। ঘরের কাছেই অপেক্ষা করছে তমলুক রিভার সাইড। রূপনারায়ণের পাড়ে সে এক অসাধারণ জায়গা। বেড়ানোর সঙ্গে সঙ্গে স্বাদ নিতে পারবেন নদীর ইলিশেরও।
বর্ষায় জল থৈ থৈ করে রূপনারাণে। এখন টইটুম্বুর নদী। তার পাড়ে সবুজ রঙের প্রান্তর। সামনে নদীতে নৌকার আনাগোনা অসাধারণ লাগে দেখতে। কলকাতা থেকে খুব দূরে নয়। বাইকে করেও পৌঁছে যাওয়া যায়। বেশিরভাগ পর্যটক বাইকে যেতে পছন্দ করেন। তবে যাঁরা বৃষ্টিতে ভিজতে চান না তাঁরা গাড়ি বুক করে নিতে পারেন। নিজেদের গাড়ি থাকলে তো কথাই নেই।

বর্ষায় এইসময় এখানে অনেকেই আসেন। বিকেলে এখানে নানা রকম খাবারের দোকান বসে। চাইলে অনায়াসেই বেড়িয়ে আসতে পারেন এখানে। তবে ইলিশ খেতে ভুলবেন না। রূপনারায়ণের ইলিশের টানে অনেক তমলুকে আসেন। কাজেই বেড়ানো আর তার সঙ্গে ইলিশের স্বাদ নেওয়া এরকম জায়গা খুব কমই রয়েছে। কাজে আর দেরি না করে চলে আসুন এখানে।

ঘরের কাছেই একেবারে সুন্দর জায়গা। মন ভাল হয়ে যাবে এখানে। কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছনো যাবে আবার ফিরেও আসা যাবে একই দিনে বাড়িতে। পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধব সকলে মিলে একসঙ্গে বেডিয়ে আসুন সেখান থেকে। ঘুরে দেখে আসতে পারেন তমলুক শহরও। আবার দিঘা যাওয়ার পথেও ঘুরে যেতে পারেন এখানে।












Click it and Unblock the Notifications