Travel: শেরপাতার, সবুজে ঘেরা গ্রামে দেখতে পাবেন রকমারি সব পাহাড়ি ফুল

বর্ষা ঢুকে পড়েছে উত্তরবঙ্গে। এই বর্ষায় অনেকেই মনে করেন উত্তরবঙ্গ যাওয়া মানে বিপদ। কিন্তু বর্ষায় পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য রয়েছে। বর্ষায় পাহা়ড়ে বেড়ানোর জন্য বেশ কয়েকটা অফবিট ডেস্টিনেশন রয়েছে। তারমধ্যে রয়েছে শেরপাতার।

শেরপাতার

শেরপাতার

শেরপাতার। একেবারে অফবিট একটা লোকেশন। নামটাও খুব একটা পরিচিত নয়। আসলে কালিম্পংয়ের কাছে একটা ছোট্ট গ্রাম শেরপাতার। শেরপাতার একেবারেই অফবিট একটা জায়গা। এক কথায় প্রাকৃতিক সৌন্দর্যের খনি বললে ভুল হবে না। এমনই সুন্দর চারপাশটা। শেরপাতারের খুব বেশি পর্যটকের ভিড় এখনও হয়নি। ছোট্ট একটা গ্রাম তাতে গুটি কয়েক হোমস্টে রয়েছে। সেকারণে সেখানে সারাবছরই খুব কম লোকের সমাগম হয়।

বর্ষায় পাহাড়

বর্ষায় পাহাড়

বর্ষায় পাহাড় মানেই ধস হড়পা বাণ বলে মনে করেন সকলে। বর্ষার পাহাড় যো কতটা সুন্দর হয় সেটা অনেকেই জানেন না। এই বর্ষায় তাই অনেকেই পাহাড় মুখো হতে চান না। তার উপরে নর্থ সিকিমের অবস্থা দেখে অনেক পর্যটকই পাহাড়ের ট্যুর বাতিল করবেন। কিন্তু বর্ষা মানেই যে পাহাড়ের এই দশা সেটা ভাবা ভুল। বর্ষা মানে পাহাড়ে টিপটিপ বৃষ্টি। হোম স্টের ঘরে বসে ধোঁয়া ওঠা কাপে চুমুক দেওয়া।

ঝিরঝিরে বৃষ্টি উপভোগ করা

ঝিরঝিরে বৃষ্টি উপভোগ করা

শেরপাতার গ্রামটি লাভা থেকে খুব কােছ। কাজেই কাঞ্জনজঙ্ঘা এখান থেকে স্পষ্টই দেখা যায়। তবে তার জন্য আকাশ পরিষ্কার থাকতে হবে। আর আকাশে মেঘ থাকলে পাহাড়ের সৌন্দর্য আরও মোহময় হয়ে ওঠে। শেরপাতারে আবার আরেকটা জিনিস রয়েছে। সেটা চা বাগান। লাভাতে যেখানে কেবল পাহাড় ছাড়া আর কিছু নেই এখানে কিন্তু পাহাড়ের সঙ্গে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সকলে।

পাহাড়ি রাস্তায় হাঁটা

পাহাড়ি রাস্তায় হাঁটা

বর্ষায় ছাতা মাথায় দিয়ে পাহাড়ি রাস্তায় হাঁটার একটা আলাদা মাই আছে। বড় ছাতা মাথায় দিয়ে গুটি গুটি পায়ে পাহাড়ের রাস্তায় ঘুরে বেড়ানোর আলাদা একটা মজা রয়েছে। রেনকোট অবশ্যই সঙ্গে রাখতে হবে। তবে বেশি বর্ষায় পাহাড়ে না যাওয়াই ভাল। তবে এই সময়ে পাহাড়ে অর্থাৎ উত্তরবঙ্গের পাহাড়ে ঘোরার আলাদা মজাই রয়েছে। বেশি বর্ষা এখনও শুরু হয়নি সেখানে।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+