Travel: দিঘা-পুরী নয়, এই বর্ষায় বেড়িয়ে আসুন সমুদ্রহীন সৈকত থেকে

বর্ষা মানেই সমুদ্র সৈকতে ছোটেন সকলে। দিঘা-পুরী-গোপালপুর-মন্দারমনি-বকখালি-হেনরিস আইল্যান্ড।
কিন্তু সমুদ্রহীন সৈকতের নাম কি কখনও শুনেছেন। সত্যি এমন একটি জায়গা রয়েছে তাও আবার কলকাতার একেবারে খুব কাছে। সপ্তাহান্তে এক ২ দিনের ছুটিতে বেড়িয়ে আসা যায়।

বর্ষায় সমুদ্রের পাড়ে

বর্ষায় সমুদ্রের পাড়ে

বর্ষা এসে গিয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের ৮ জেলায় এখন সক্রিয় মৌসুমী বায়ু। তার দাপটে গতকাল প্রবল বর্ষণ হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর বর্ষা মানেই সমুদ্র সৈকত। বর্ষার অবিরাম ধারার মাঝে ভেসে যেতে চাইবে মন। সামনে সমু্দ্রের ঢেউয়ের ওঠাপড়া। ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে সমুদ্র স্নানের মজাই আলাদা। কাজেই বর্ষা মানেই ভিড় বাড়বে দিঘা-পুরীতে।

সমুদ্রহীন সৈকত

সমুদ্রহীন সৈকত

কিন্তু সমুদ্রহীন সৈকতের কথা শুনেছেন কি কেউ। সত্যি রয়েছে সেই জায়গা। সেখানে সৈকত থাকলেও সমুদ্র কিন্তু নেই। এমন এক আশ্চর্য জায়গা রয়েছে ঘরের কাছেই। সপ্তাহান্তের ছুটিতে অনায়াসে বেড়িয়ে আসা যায় সেখান থেকে। সেই আশ্চর্য সৈকতের নাম চুকা সৈকত। পাশের রাজ্য উত্তর প্রদেশে রয়েছে সেই জায়গা। উত্তর প্রদেশের পিলভিটের সারদা জলাধারে তৈরি হয়েছে এই সৈকত। এই সৈকতই একমাত্র ভারতের এমন জায়গা যেটি সমুদ্রের পাড়ে নয়।

পর্যটনের নয়া ঠিকানা

পর্যটনের নয়া ঠিকানা

সমুদ্রহীন এই সৈকত এখন পর্যটকদের নতুন আকর্ষণের পরিণত হয়েছে। উত্তর প্রদেশ সরকারও এই জায়গাটিকে আরও বেশি করে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে গড়ে তোলার েচষ্টা করছে। বর্ষা কালে জলাধারে জল আরও ভরে যায়। সেসময় এখানকার সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে। চুকা সৈকততে জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হয়েছে উত্তর প্রদেশ সরকার। এখনও তেমন ভাবে এখানে কোনও পর্যটকদের ঢল নামেনি। এই সময় ফাঁকায় ফাঁকায় বেড়িয়ে আসুন।

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

সপ্তাহান্তের ছুটিতেই বেড়িয়ে আসা যায় চুকা বিচ। ট্রেনে গিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে পৌঁছে যান চুকা বিচে। কাছেই আবার রয়েছে পিলবিট টাইগার রিজার্ভ। সেখানে সাফারির ব্যবস্থাও রয়েছে। অনায়াসে সেখানে বেড়িয়ে আসা যায়। কাজেই এই বর্ষায় বেড়ানোর সেরা ডেস্টিনেশন হতেই পারে চুকা বিচ।

ছবি সৌজন্য - upecotourism

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+