Travel: বিয়ের আগে বাগদত্তার সঙ্গে সময় কাটাতে চাইছেন? ঘুরে আসুন এই রোমান্টিক জায়গাগুলিতে
বিয়ের মাস কিন্তু শুরু হয়ে গেছে। আর এই সময়ে অনেকেই কিন্তু তাদের পছন্দের মত জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন। এবার চারহাত এক হওয়ার পালা। যদি আপনিও খুব শীঘ্রই বিয়ে করেন, আর বিয়ের আগেই আপনি আপনার বাগদত্তার সঙ্গে কোথাও ঘুরতে যেতে চান, তাহলে অবশ্যই এই রোমান্টিক জায়গা গুলোতে ঘুরে আসতে পারেন।
এখানে গেলে কিন্তু আপনি আপনার সঙ্গীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। আবার যারা নতুন বিয়ে করেন, তারাও কিন্তু এই জায়গাগুলোতে ঘুরতে যেতে পারেন। জানুন কোন কোন জায়গায় ঘুরতে যাবেন।

- পুনে
আপনি যদি মুম্বইয়ের আশেপাশে থাকেন তাহলে বাগদত্তার সঙ্গে পুনে আপনি যেতেই পারেন। এই পাহাড়ি, সবুজ জায়গায় গেলে আপনার সৌন্দর্য দেখে খুব ভালো লাগবে। বিশেষত শীতকালে এখানকার সৌন্দর্য কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। মুম্বই থেকে পুনে যেতে মাত্র ২০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। ভ্রমণের সময় আপনি আপনার সঙ্গীর সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন। সেই সঙ্গে পরিবেশ কিন্তু অত্যন্ত রোমান্টিক।
- ঋষিকেশ
আপনার বিয়ের আর কয়েক মাস বাকি আছে, তাই এই সপ্তাহান্তে কিন্তু আপনার সঙ্গীর সঙ্গে ঋষিকেশ ঘুরে আসতে পারেন। যদি আপনি দিল্লিতে থাকেন তাহলে তো কোনও চিন্তাই নেই। দিল্লি থেকে এখানে যেতে একদমই বেশি সময় লাগে না। ট্রেন বা নিজের গাড়িতেই আপনি কিন্তু ঘুরে আসতে পারেন এখানে। এখানে গিয়ে আপনি ট্রেকিং করতে একদমই ভুলবেন না। সেই সঙ্গে গঙ্গার তীরে বসে আপনি আপনার সঙ্গীর সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে পারেন।
- জয়পুর
মনের মানুষের সঙ্গে জয়পুরে আপনি ঘুরতে যেতে পারেন। এখানকার প্রাকৃতিক শোভা আপনি তিনিও কিন্তু দারুণভাবে উপভোগ করতে পারবেন। তাছাড়া বিয়ের কেনাকাটাও এখান থেকে করতে পারেন। ভ্রমণের পাশাপাশি বিয়ের কেনাকাটা করার জন্য এই জায়গাটি অসাধারণ। যদি আপনার সঙ্গী লেহেঙ্গা বা দোপাট্টা কিনতে চান তাহলে এই জায়গার থেকে হয়তো আর কোনও সুন্দর জায়গা নেই।
- দিল্লি
বিয়ের আগেই আপনি আপনার বাগদত্তার সঙ্গে ভ্রমণ করে আসুন দিল্লিতে। এখানকার দর্শনীয় স্থান কিংবা বিয়ের কেনাকাটার জন্য দিল্লিতে অনেকেই আসেন। তাছাড়া কেনাকাটার পাশাপাশি আপনি ইন্ডিয়া গেট, লালকেল্লা ঘুরতে যেতে পারেন, আবার এবং অনেক সুন্দর পার্ক রয়েছে যেখানে আপনার সঙ্গীর সঙ্গে ঘুরতে যেতে পারেন। সেই সঙ্গে অনেক সময় কাটাতে পারবেন।
শুধু তাই নয় এই সময়টিকে স্মরণীয় করে রাখতে পারবেন। তাছাড়া বিয়ের আগে আপনি আপনার বাগদত্তার সঙ্গে এই জায়গাগুলিতে ফটোশুট করে সেই সময়টাকে কিন্তু ফ্রেমবন্দি করে রাখতে পারেন। এই সময়টি কিন্তু আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে সারাজীবন।












Click it and Unblock the Notifications