Travel: দেশপ্রেম জাগাতে প্রজাতন্ত্র দিবসে আপনি ঘুরে আসুন এই জায়গাগুলিতে
২৬ জানুয়ারি প্রত্যেকটি ভারতীয়দের কাছে অত্যন্ত বিশেষ ও গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন প্রজাতন্ত্র দিবস আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। ভারত যে গণতান্ত্রিক দেশ প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার রয়েছে, প্রত্যেকটি নাগরিক স্বাধীন। এই বিশেষ দিনে দিল্লির রাজপথ একটি বিশাল কুচকাওয়াজের আয়োজন করা হয়।
এদিন ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর ভারতের সংস্কৃতি, ঐতিহ্য প্রদর্শন করে থাকে। দিল্লির পাশাপাশিও অনেক জায়গাতেই কিন্তু এই বিশেষ দিনটি আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। আপনি যদি এই বিশেষ দিনটি উত্তরপ্রদেশেও কিন্তু পালন করা হয়। দেশপ্রেম জাগাতে ইউপির এই জায়গাগুলিতে যেতে পারেন। সেখানে কিন্তু খুব আড়ম্বরের সঙ্গেই প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। জানুন কোথায় কোথায় যাবেন, আপনি।

- লখনউ
উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে প্রজাতন্ত্র দিবস খুব আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। এখানে হজরতগঞ্জে অনেক দেশাত্মবোধক অনুষ্ঠান পালন করা হয়। সেই সঙ্গে পতাকা উত্তোলন করা হয়। আর তাছাড়াও লখনউতে ঐতিহাসিক জায়গাগুলি রয়েছে, সেখানে আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলাও হয়।
- আগ্রা
এই বিশেষ দিনে আগ্রা সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়। বিভিন্ন স্কুলে ও পাড়ায়ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই সঙ্গে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এছাড়াও আগ্রায় পতাকা উত্তোলন করা হয়। তাছাড়া সন্ধ্যেবেলা লালকেল্লায় লেজার শোয়ের আয়োজন করা হয়। তাই আপনি কিন্তু এবার দেশপ্রেম জাগাতে এই জায়গাগুলোতে ভ্রমণ করতেই পারেন।
- প্রয়াগরাজ
এখানকার ঐতিহাসিক আনন্দ ভবন ও সঙ্গম এলাকায় কিন্তু বিশেষ প্রজাতন্ত্র দিবসের আয়োজন করা হয়। প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করা হয়। চন্দ্রশেখর আজাদ পার্ক মহান স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদকে উৎসর্গ করা হয়েছে। সেই জায়গাটা কিন্তু আলো দিয়ে সাজানো হয়। আপনি কিন্তু চলতি বছর প্রজাতন্ত্র দিবসে এখানে আসতে পারেন।
- ঝাঁসি
কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য আপনি ঝাঁসিতে আসতে পারেন। এদিন ঝাঁসিতে কিন্তু দেশাত্মবোধক গান, পতাকা তুলে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। এখানে প্রজাতন্ত্র দিবসে হাজার হাজার মানুষ এখানে আসেন। তাই আপনিও এখানে চলতি বছর আসতে পারেন।












Click it and Unblock the Notifications