Travel: প্রজাতন্ত্র দিবসে আপনার সন্তানকে নিয়ে দিল্লির এই জায়গাগুলিতে ঘুরে আসুন
প্রতিবছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করেন সকলে। চলতি বছর ভারত ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করবেন দেশবাসী। আর এই বিশেষ দিনে আপনি কিন্তু আপনার সন্তানদেরকে নিয়ে এই দিল্লির এই জায়গাগুলিতে যেতে পারেন।
যেখানে গেলে তারা তাদের দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এবং তাদের মনেও বাড়বে দেশপ্রেম। শুধু তাই নয়, তারা দেশের বীর সৈন্যদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তাহলে কোথায় নিয়ে যাবেন আপনার সন্তানকে, জানুন সেই বিশেষ জায়গাগুলি সম্পর্কে।

- কোথায় কোথায় যাবেন
প্রতিবছর প্রজাতন্ত্র দিবসে কর্তব্যরত পথে কুচকাওয়াজের আয়োজন করা হয়। যেখানে সশস্ত্র সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখানোর মধ্যে দিয়েই পালিত হয় প্রজাতন্ত্র দিবস। তাই এই বিশেষ দিনে আপনি আপনার শিশুকে দিল্লিতে নিয়ে যেতে পারেন। যেখানে গেলে তার মধ্যে দেশপ্রেম ক্রমশ বাড়তে থাকবে।
- ইন্ডিয়া গেট
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনি আপনার সন্তানকে নিয়ে ইন্ডিয়া গেটে ঘুরতে যেতে পারেন। শুধু দেশের মানুষরা এখানে আসেন, তা কিন্তু নয়। বিদেশ থেকেও প্রচুর মানুষ এখানে আসে। এখানে গেলে আপনার সন্তান প্যারেড দেখতে পাবে। প্রথম বিশ্বযুদ্ধে মারা যাওয়া ৮৪ হাজারেরও বেশি ভারতীয় সৈন্যদের স্মরণে এই স্মৃতিসৌধটি বানানো হয়েছে। শিশুদের মধ্যে দেশপ্রেম জাগাতে অবশ্যই তাকে ইন্ডিয়া গেটে নিয়ে আসুন।
Travel: উত্তর ভারতের এই মন্দিরগুলির দ্বার কবে কবে খোলা থাকে, এবছর আপনি কি যাওয়ার প্ল্যান করছেন?
- জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনি আপনার সন্তানকে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ নিয়ে আসতে পারেন। শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ এসে তারা যুদ্ধ ও দেশের সৈন্যদের বীরত্বের গল্প জানতে পারবেন ১৭৬ কোটি টাকা ব্যয় এই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। ২৫ হাজারের বেশি সৈন্যদের নাম রয়েছে এখানে।
- লালকেল্লা
আপনি যদি আপনার সন্তানকে দিল্লিতে নিয়ে আসেন, তাহলে অবশ্যই কিন্তু লালকেল্লা নিয়ে আসবেন। এই জায়গাটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় জায়গা করে নিয়েছে। ১৬৩৮ থেকে ১৬৪৮ সালের মধ্যে এই দুর্গটি তৈরি করেছিলেন শাহজাহান। বলা হয়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ১৯৪৭ সালের ১৫ অগাস্ট লালকেল্লায় প্রথম বারের মতন জাতীয় পতাকা তুলেছিলেন। এরপর থেকে প্রতিবছর এখানে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাই আপনার সন্তানকে আপনি যদি এখানে নিয়ে আসেন, সে কিন্তু এই বছর এখানে পতাকা উত্তোলন দেখতে পাবে।












Click it and Unblock the Notifications