Travel: উল্টো ঘর! মাথার উপর ঝুলছে খাট-সোফা-শোপিস, শহরেই রয়েছে মজার জায়গা, ঘুরে আসুন ছুটিতে

শ্রীবণের বারিধারা চলছে শহরে। বর্ষার এই বারিধারায় বেশি দূরে বেরোতে ইচ্ছে করছে না। সেকারণে আর কী ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। কিন্তু এভাবে থাকতে বাড়ির কচি-কাঁচারা অধৈর্য হয়ে পড়ছে। বর্ষার কারণে কোনও বিনোদন পার্কেও তাঁদের নিয়ে যাওয়া যাচ্ছে না।

তবে শহরে এসে গিয়েছে নতুন ডেস্টিনেশন। যেখানে গেলে ছোটরাতো মজা পাবেই তার সঙ্গে মজা পাবেন বড়রাও। কয়েকদিন আগে আমরা সকলেই সমাজমাধ্যমে দেখতে পেয়েছিলাল আলিপুর দুয়ারে একটি অদ্ভুত থিম পার্ক তৈরি হয়েছে যেটিতে সবকিছুই উল্টো। উল্টো ঘর, তাতে আসবাব পত্রও উল্টো করে রাখা।

upside down

অর্থাৎ ঘরের ছাদ মাটিতে লাগানো আর মেঝে আকাশের দিকে। তার ভেতরে থাকা আসবাবপত্র গুলিও একই ভাবে উল্টো উল্টো করে রাখা। যেহেতু মেঝেটাই আকাশের দিকে তাই সব আসবাব পত্র উপর থেকে নীচে ঝুলছে। এমন মজার পার্কে ভিড় জমছিল বেশ। সমাজ মাধ্যমে তার ছবিও বেশ ভাইরাল হয়েছিল। এবার কলকাতা শহরেও দেখা যাবে সেই উল্টো থিমের পার্ক। তবে পার্ক নয় একটি জায়গায় তৈরি করা হয়েছে এই থিমের নয়া ডেস্টিনেশন।

এর নাম রাখা হয়েছে আপসাইড ডাউন গ্যালারি। আলিপুর দুয়ারের সেই থিম পার্কের মতোই এখানেও সব উল্টো দিক করা। আর্থাৎ মেঝে ছাদে পরিণত হয়েছে আর ছাদ মেঝেতে পরিণত হয়েছে। ঘরের আসবাব পত্র সব ঝুলছে উপর থেকে নীচের দিকে। বেশ মজার সেই জায়গা।

চিনারপার্কের একটি বহুতলে চতুর্থ ফ্লোরে একটি ফ্ল্যাটকে সাজানো হয়েছে এই অদ্ভুতভাবে। যেখানে গেলে মনে হবে আপনি উল্টো করে কোনও ঘরে ঢুকেছেন। টিভি থেকে শুরু করে লাইট ফ্যান সবটাই উল্টো দিক থেকে ঝুলছে। এমনকী বাথরুমের কমোড পর্যন্ত উল্টো দিক করে রয়েছে। এখানে গেলে অদ্ভুত এক ধাঁধা তৈরি হবে চোখে।

এখানকার প্রবেশমূল্য জনপ্রতি ৯০ টাকা। ছবি এবং ভিডিও তোলার সব মজার মজার জায়গা রয়েছে। ১১ জুলাই থেকে খুলে গিয়েছে জায়গাটি। ফটোশ্যুটেরও অপশন রয়েছে এখানে। যাঁর রিলস তৈরি করতে ভালবাসেন তাঁদের জন্য অসাধারণ জায়গা এটি। এমনকী যেকোনও ইভেন্টে এর বুকিংও হয়। কাজেই এই বর্ষার দিনে একটু মজা করে সন্ধেটা বা বিকেলটা কাটাতে চাইলে চলে আসুন চিনারপার্কের এই নয়া ডেস্টিনেশনে। সপ্তাহান্তের ছুটিতে জমিয়ে মজা করে যান এখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+