Travel: কলকাতা শহরে দুবাই ভাইবস, ঘুরে যান আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম
শীতের ছোঁয়া লেগে গিয়েছে শহরে। বেশ একটা মনোরম আবহাওয়া। না গরম না ঠান্ডা। বেড়ানোর আদর্শ মরশুম। আর এই সময় শহর জুড়ে নতুন নতুন সব ডেস্টিনেশন তৈরি হয়। এমনই একটি জায়গা তৈরি হয়েছে সেটা হল আন্ডার ওয়াটার ফিস অ্যাকোয়ারিয়াম।
দুবাই ভাইবস পেতে চলে আসুন এখানে। সকলেই জানেন দুবাইয়ে আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিমা দেখতে ভিঁড় করেন পর্যটকরা। সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও রয়েছে সেইরকম অ্যকোয়ারিমা। কিন্তু কলকাতায় এতোদিন ছিল না। এবার কলকাতাতেও তার দেখা মিলেছে।

এখানে গেলে একেবারে সেইরকমই ভাইবস পাবেন। টানেলের মতো করে তৈরি করা হয়েছে এই অ্যাকোয়ারিয়াম। সেই টানেলের মধ্যে হেঁটে যাবেন চারপাশে ঘুরে বেড়াবে সব রং বেরঙের মাছ। অনেক দেশি বিদেশি মাছও রয়েছে সেখানে। একটা অসাধারণ ফিলিং হবে সেই মাছগুলি দেখে।
কলকাতার মধ্যেই হওয়ায় বেশি সুবিধা। ছুটি না থাকলেও এক বেলায় গিয়ে ঘুরে আসতে পারবেন সেখানে। এবার জেনে নিন কোথায় রয়েছে সেই আন্ডার ওয়াটার ফিস অ্যাকোয়ারিয়াম। সেটি রয়েছে কলকাতা শহরের পার্ক সার্কাস ময়দানে। প্রতিবছরই এখানে শীতকালে মেলা বসে। প্রায় ১ মাস ধরে চলে সেই মেলা।
এবারে এই মেলার নতুন আকর্ষণ ফিস অ্যাকোয়ারিয়াম। মাত্র ১০০টা জন প্রতি টিকিট কেটে ঢুকে পড়ুন সেই অ্যাকোয়ারিয়ামে মন ভাল হয়ে যাবে। অ্যাকোয়ারিয়াম দেখতে ছোটদেরও নিয়ে যান। তারা মজা পাবে। এর পাশেই আবার রয়েছে একটি আর্টিফিসিয়াল জু। সেখানেও বেশ কিছুক্ষণ কাটিয়ে আসতে পারবেন।












Click it and Unblock the Notifications