(ছবি) নভেম্বরে ভারতের এই জায়গাগুলি হতে পারে আপনার গন্তব্য

নভেম্বর মাস পড়লেই শীতের আমেজে গা সেঁকতে শুরু করে ভারতের আনাচ-কানাচ। দুই একটি রাজ্য বাদ দিলে হালকা শীত পড়ে যায় প্রায় সবকটি রাজ্যে। ফলে ঘুরতে যাওয়ার একেবারে আদর্শ সময় এই নভেম্বর। [ভারতের এই স্থাপত্যগুলি একবার নিজের চোখে না দেখলে জীবন বৃথা]

এই সময়ে ভারতের যেখানেই যান না কেন, বৃষ্টি আপনাকে তাড়া করবে না। হালকা শীতের পরশ গায়ে মেখে ঘুরে বেড়ানোর এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হবেন আপনি। [ভারতের কয়েকটি অচেনা অদ্ভুত সুন্দর জায়গা]

আর পাহাড়ি এলাকায় যদি যান, তাহলে কিছু জায়গায় অবশ্যই বরফ দেখতে পাবেন। এমনকী রাজস্থান, তামিলনাড়ুর মতো জায়গাতেও এই সময়ে গরমের প্রভাব অনেকটা কমে যায়। [ঘুরে আসুন ভারতের মিনি সুইৎজারল্যান্ডে]

সামনেই দিওয়ালি। ফলে পরিবার নিয়ে ছোট্ট ট্রিপে কোথাও ঘুরে এলে মনটাও ভালো হয়ে যাবে। নিচের স্লাইডে দেখে নিন, এই সময়ে কোথায় কোথায় যেতে পারেন আপনি। [শুধু ছবি তুলতেই যেতে পারেন ভারতের এই জায়গায়]

মানালি

মানালি

প্রায় সব মরশুমেই পর্যটকেরা মানালিকে ঘুরে যাওয়ার জন্য বেছে নেয়। শীতের সময়ে এখানে তুষারপাত দেখা এক অসাধারণ অভিজ্ঞতা।

বারাণসী

বারাণসী

ভারতের 'আধ্যাত্মিক রাজধানী' হিসাবে পরিচিত বারাণসী। এই শীতের শুরুতে বারাণসীতে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। ডিসেম্বরে এখানে বেশ ঠান্ডা পড়ে যায়। ফলে যেতে চাইলে এখন যাওয়াই সবচেয়ে ভালো।

পাটনিটপ

পাটনিটপ

কাশ্মীর উপত্যকার অসাধারণ রূপ এখান থেকে দারুণ ভালো দেখা যায়। উধমপুর ও শ্রীনগরের মাঝে অবস্থিত এই জায়গাটি উপত্যকার অন্যতম সেরা হিল স্টেশন হিসাবে পরিচিত।

চম্বা

চম্বা

রবি নদীর তীরে অবস্থিত চম্বা উপত্যকা হিমাচল প্রদেশের অন্যতম সেরা গন্তব্য স্থান। এই নভেম্বরই এখানে যাওয়ার সেরা সময়।

জয়পুর

জয়পুর

রাজস্থানের জয়পুর শহর দেশি-বিদেশি সব পর্যটকদের জন্যই একেবারে আদর্শ জায়গা। শীতের আগের এই সময়ে এলে ঘুরে বেড়ানো অনেক মসৃণভাবে করতে পারবেন।

মুসৌরি

মুসৌরি

উত্তরাখণ্ডের অত্যন্ত জনপ্রিয় জায়গা হল মুসৌরি। নভেম্বরেই ধীরে ধীরে বরফে ঢাকতে শুরু করে। এই সময়ে এখানে ঘুরতে যাওয়ার মজাই আলাদা।

কালিম্পং

কালিম্পং

এবার আসা যাক আমাদের রাজ্যের কথায়। রাজ্যের উত্তরে কালিম্পং জায়গাটিও কিন্তু এই সময়ে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। চাইলে দার্জিলিংও অনেকে যান, তবে ওখানে এই সময়ে বেশ ঠান্ডা পড়ে যায়। তা সহ্য করতে পারলে, উত্তরবঙ্গের কোনও জায়গাই ফেলনা নয়।

মহাবলেশ্বর

মহাবলেশ্বর

গরমের সময়ে মুম্বইয়ের প্রচুর মানুষ কয়েকটা দিন নিশ্চিন্তে কাটাতে মহাবলেশ্বর পাড়ি দেন। পাহাড় ও সবুজের সমারোহে একেবারে মন ভালো করা আবহাওয়া। এই নভেম্বরে তাপমাত্রা আরও কিছুটা কমে যায়। ফলে এখানে এইসময়ে গেলে মজা আরও দ্বিগুণ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+