Travel: সিটং নয়, গাছে ফলন্ত কমলালেবু দেখতে হলে চলে আসুন এই জায়গায়

শীতে কমলালেবু দেখতে হলেই পাহাড়ে ছোটেন পর্যটকরা। তার জন্য সকলেরই পছন্দ উত্তরবঙ্গের সিটং। সেখানে গাছে গাছে কমলালেবু ফলে থাকে। আর সেটা দেখতেই পর্যটকরা ভিড় করেন সেখানে। কিন্তু জানেন কি কমলালেবু দেখার আরও এক সুন্দর জায়গা রয়েছে।

অরুণাচল প্রদেশের ছোট্ট গ্রাম দমবুক। যাকে বলা হয় কমলালেবুর ঝুড়ি। অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালির মধ্যে পড়ে ছোট্ট এই জায়গাটি। রাজ্যের পিকচারপারফেক্স একটি জায়গা। কাজেই যে যাবেন তিনিই মোহিত হয়ে যাবেন। এতোদিন অরুণাচল প্রদেশে যাওয়ার ঝক্কি কেউ নিতে চাইতেন না। তার একমাত্র কারণ ছিল রাস্তা।

Arunachal Pradesh

কিন্তু রাস্তা এখন অনেকটাই ভাল হয়ে গিয়েছে। সেকারণে অরুণাচল প্রদেশে ধীরে দীরে পর্যটকের সংখ্যা বাড়ছে। একাধিক বলিউডি সিনেমার শ্যুটিংও হচ্ছে এখানে। এই দিবাং ভ্যালিতে পৌঁছনোও ছিল একটা কষ্টসাধ্য বিষয়। এখানকার বাসিন্দারাও খুবই কষ্টে দিন কাটাতেন। কিন্তু এখন সেই পরিস্থিতি থেকে এনেকটাই উন্নত হয়েছে অরুণাচল প্রদেশের রাস্তা।

ধীরে ধীরে অরুণাচল প্রদেশে পর্যটকদের সংখ্যা বাড়ছে। অনেকেই বরফ দেখতে অরুণাচল প্রদেশে ভিড় করছেন। তাওয়াং পর্যন্ত সড়ক পরিষেবার উন্নয়ন হয়েছে। আর এই অরুণাচল প্রদেশে এমন একটি জায়গা রয়েছে যেটা অনেকেই জানেন না। যাতে বলা হয় কমলালেবুকর ঝুড়ি। এই ছোট্ট পাহাড়ি গ্রামে বাড়ির থেকে বেশি কমলালেবুর গাছ। এবং প্রতিটি গাছে কমলালেবু ফলে রয়েছে। ফলের ভারে গাছগুলি প্রায় মাটিতে লুটিয়ে পড়ে।

এখানকার গ্রামবাসীদের কাছে কমলালেবু চাষই জীবিকা। গোটা গ্রামের অর্থনীতি িনর্ভর করে এই কমলালেবুর ফলনের উপরে। কাজেই যাঁরা এতোদিন কমলালেবু দেখতে সিটং পাড়ি দিতেন তাঁরা একবার দেখে যান অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম। কাজেই আর দেরি না করে এখনই প্ল্যানিং সেরে নিন। একে মনোরম আবহাওয়া তার উপরে কমলালেবুর বাগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+