Travel: গভীর জঙ্গলে লুকিয়ে ভগ্নপ্রায় কেল্লা, ঘুরে আসুন কলকাতার কাছেই 'অরণ্যর দিনরাত্রি'র শ্যুটিং স্পটে
গভীর জঙ্গলের মাঝেই অরণ্যের দিনরাত্রি সিনেমার শ্যুটিং করেছিলেন পরিচালক সত্যজিৎ রায়। এক জাঁক তারকাকে নিয়ে তৈরি হয়েছিল ছবিটি। জানেন কোথায় রয়েছে সেই জায়গা। শুনলে অবাক হবেন। একেবারে কলকাতার কাছেই রয়েছে এই জঙ্গল।
কেচকি ফরেস্ট। পাশের রাজ্য ঝাড়খণ্ডে রয়েছে এই শাল-পিয়ালের ঘন জঙ্গল কেচকি। জঙ্গলের মধ্যেই রয়েছে বনদফতরের গেস্ট হাউস। ঝাড়খণ্ড ট্যুরিজিমের মাধ্যমে সেখানে বুকিং করা যায়। শীতকালে এখানে পিকনিক করতে আসেন পর্যটকরা। কারণ এই গেস্ট হাউসের পাশ দিয়েই বয়ে গিয়েছে নদী।

এই জঙ্গলে হাতির দেখা নাকি পাওয়া যায়। এই জঙ্গলেই রয়েছে একটি কেল্লা। যেটার প্রায় ভগ্নপ্রায় দশা। এই কেল্লাটি তৈরি করেছিলেন দুই রাজা মেদিনীরায় এবং তাঁর ছেলে প্রতাপ রায়। চার কিলোমিটার দূরত্বে রয়েছে আরও একটি কেল্লা। সেটার অবস্থাও ভগ্নপ্রায়। একে বলা হয় পালামৌ ফোর্ট। কেল্লার সামনেই আবার রয়েছে একটি ওয়াচ টাওয়ার। সেখান থেকে পর্যটকরা হাতি দেখতে পারেন।
মালভূমির জঙ্গলের মধ্যে এরকম কেল্লা বেশ একটা দূর্গরহস্যের মতো ভাইবস তৈরি করে। সম্প্রতি ফেলুদার দূর্গরহস্য নিয়ে একাধিক সিনেমা তৈরি হয়েছে। ১৯৮১ সালে এই জঙ্গলটি জাতীয় অরণ্যের তকমা পেয়েছে। এখানে নাকি একটা সময়ে ৩৬টি রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। এখন মাত্র ৭টি বাঘ রয়েছে এই জঙ্গলে। শিকারীদের উপদ্রবে অনেকটাই কমে গিয়েছে বাঘের সংখ্যা। এই শীতে এখানে ঘুরতে এলে বেষ রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়।












Click it and Unblock the Notifications