Travel: সকালে গিয়ে বিকেলে ফেরত, এবার মাত্র আড়াই ঘণ্টাতেই সড়ক পথে পৌছে যান দেরাদুন
মাত্র আড়াই ঘণ্টাতেই এবার পৌঁছে যাওয়া যাবে দেরাদুন। বিমানে নয় সড়কপথেই এটা সম্ভব। শুনে অনেকেই চমকে উঠবেন। কিন্তু এটা সত্যি। এই পথ ধরে যদি পর্যটকরা সফর করেন তাহলে মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে সেখানে।
শুনে অনেকেউ অবাক হবেন এটা আবার সম্ভব কীভাবে। এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে মোদী সরকার। দিল্লি থেকে এখন মাত্র আড়াই ঘণ্টায় এই এক্সপ্রেস ওয়ে দিয়ে পৌঁছে যাওয়া যাবে। এখানে সর্বোচেচ ১২০ কিলোমিটার প্রতিঘণ্টা গতিতে গাড়ি চালানো যায়।

দিল্লি থেকে গাজিয়াবাদ হৃষিকেশ হয়ে দেরাদুনে পৌঁছে যাবে এই রাস্তা। মোট ২১০ কিলোমিটার পথ। ১২টি লেন রয়েছে তার। হৃষিকেশ , সামলি , বাগপত হয়ে মুজফরনগর পর্যন্ত বিস্তৃত এই রাস্তা। কাজেই যাঁরা দিল্লি যাওয়ার পরিকল্পনা করছেন তাঁদের জন্য এটা একটা বড় সুখবর তাতে কোনও সন্দেহ নেই।
দেরাদুন যেতে হলে চলে আসুন দিল্লিতে বিমানে বা ট্রেনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে মাত্র আড়াই ঘণ্টাতেই পৌঁছে যান দেরাদুন। সময় এবং টাকা উভয় কম খরচ হবে। বাজেট অনেকটাই কমে যাবে। দেরাদুনে গিয়ে সেই টাকায় কেনাকাটা করতে পারবেন। এমনিতে দেরাদুর পর্যটকদের কাছে রীতিমতো জনপ্রিয় একটি জায়গা। সেখানে সব পর্যটকই কোনও না কোনও সময় ঘুরে আসতে চান।












Click it and Unblock the Notifications