Travel: ব্রিটিশ আমলের হাট বসে এখানে , চা-বাগানের রাস্তা ধরে চলে আসুন ডুয়ার্সের এই আদিবাসী হাটে

খুলে গিয়েছে ডুয়ার্সের জঙ্গলের দরজা। পাহাড়ে বন্যা পরিস্থিতির কারণে এবার অনেক পর্যটকই ভিড় করবেন ডুয়ার্সের বিভিন্ন জায়গায়। ডুয়ার্সে তো সকলেই আসেন জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে। কিন্তু এই জঙ্গলের মধ্যেই রয়েছে এক আদিবাসী হাট।

স্থানীয়দের দাবি সেই ব্রিটিশ আমোল থেকেই নাকি এখানে বসে এই হাট। ডুয়ার্সের আদিবাসী জনজাতিদের অর্থ সংস্থানের জন্যই বসানো হয় এই চা -বাগানের মাঝে। এখানে এখনও এক টাকায় মেলে পেঁয়াজি। আবার গোপোর মতো একধরনের বিশেষ পকোড়াও পাওয়া যায়।

Travel

এই হাটকে নেওড়া হাট বলে থাকেন স্থানীয় বাসিন্দারা। যেখানে মনোহারির জিনিস থেকে শুরু করে ওষুধের দোকান সবই বসে। এমন হাট খুব কমই মেলে যেখানে ওষুধ পর্যন্ত পাওয়া যায়। আসলে সেসময় ডাক্তার বদ্দির কাছে যাওয়া আদিবাসীদের কাছে বিলাসিতা ছিল। ওঝার কাছে গিয়েই রোগ সারাতেন তাঁরা। সেকারণে এই প্রতি শনিবারে হাটবারে ওষুধ নিয়েও বসেন দোকানিরা।

Travel

বিকেল থেকে বসে হাট। চলে সন্ধে পর্যন্ত। সারা সপ্তাহ এই হাটের জন্য অপেক্ষা করে থাকেন ৮ থেকে ১০ গ্রামের বাসিন্দারা। জামাকাপড়, বাসনপত্র, আনাসপাতি সব নিয়েই বসেন এখানে দোকানিরা। সপ্তাহের একটা দিনের হাটে ঘর গেরস্থালীর সব বিকিকিনি সেরে নেন গ্রামের বাসিন্দারা। গরুমারার জঙ্গল দেখতে এলে মাত্র সাত কিলোমিটার দূরে এই নেওড়া হাটে আসতে ভুলবেন না। টোটো করেই গরুমারা থেকে চলে আসা যায় এখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+