Travel: গঙ্গাবক্ষে নৌকা বিহারে সূর্যাস্ত উপভোগ, বছর শেষের ছুটির কটা দিন কাটিয়ে আসুন এই জায়গায়
বড় দিনের সেলিব্রেশন পার করে এবার বর্ষশেষের উদযাপনে কোথায় যাবেন ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন অনেকেই। বছর শেষের ছুটি কাটানো মানেই একসঙ্গে সকলে মিলে বেড়াতে যাওয়া। পরিবারের সকলকে নিয়ে কটা দিন কাটানোর মজাই আলাদা।
কিন্তু শেষ বেলায় প্ল্যানিং শুরু করলে যা হয়। ট্রেন-বাসের টিকিট পাওয়া কঠিন। ২৫ তারিখ থেকে মোটামুটি সিংহভাগ পিকনিক স্পট ভর্তি হয়ে থাকে। এই পরিস্থিতিতে বাড়ি গাড়ি বা ভাড়া গাড়িই ভরসা। সকলকে নিয়ে একসঙ্গে সপ্তাহের একটা দিন কাটাতে হলে চলে আসুন কলকাতার একেবারে কাছেই গড়চুমুকে।

এমনিতে গড়চুমুক পরিচিত পর্যটন কেন্দ্র। কিন্তু এখানেই একটা পর্যটন কেন্দ্র রয়েছে যেটি একেবারেই আনকোড়া। গঙ্গার পাড়ে বিস্তৃত এলাকা িনয়ে রয়েছে সেই পর্যটন কেন্দ্র। গঙ্গার পাড় জুড়ে সারি সারি গাছ। বাড়ির নবীন প্রবীণ সব সদস্যকে নিয়েই আসতে পারেন এখানে। আশপাশে অনেক দেখার জায়গা রয়েছে।
৫৮ গেট রয়েছে যেখানে দামোদর নদ হুগলিু নদীতে এসে মিশেছে। তারপরেই দেখে িনতে পারেন গড়চুমুক পর্যটন কেন্দ্র। ১৫ টাকা জনপ্রতি সেখানে ঘুরে নেওয়া যায়। প্রয়োজনে টোটো নিয়ে ভেতরে প্রবেশ করা যায়। তার আলাদা টিকিট লাগে। বাচ্চাদের খেলার জন্য প্রচুর জিনিস রয়েছে। রয়েছে বোটিংয়ের ব্যবস্থাও।
কাছেই রয়েছে দামোদর এবং হুগলি নদীর মোহনা। দুটি নদীর জলের রং আলাদা। সেটা বোঝা যায় চোখে দেখলেই। এই মোহনায় নৌকা চড়ে ঘুরে বেড়ানো যায়। অর্থাৎ দিনের শেষে গঙ্গাবক্ষে নৌকা বিহােরর সুযোগ রয়েছে। কাজেই বছর শেষের দুটি দিন এখানে কাটিয়ে আসতে পারেন। একেবারে অন্যরকম একটা জায়গা।












Click it and Unblock the Notifications