Travel: শিলিগুড়ি থেকে মাত্র ২ ঘণ্টার রাইড, ঘুরে আসুন এই রোমান্টিক ডেস্টিনেশনে
বসন্ত এসে গেছে। আর বসন্তের পালে লেগেছে রোমান্সের হাওয়া। এই মরশুমে উত্তরবঙ্গের একাধিক রোমান্টিক ডেস্টিনেশন অপেক্ষা করছে। উত্তরবঙ্গ মানেই পর্যটনের খনি। যেদিকে তাকানো যায় সেখানেই একটা পর্যটন কেন্দ্র। এই পাহাড় আর সবুজের মাঝে রয়েছে এমন একটি রোমান্টিক জায়গা যেখানে ভ্যালেন্টাইনস ডে-তে ঘুরে আসা যায়।
শিলিগুড়ি থেকে এই জায়গার দূরত্ব খুব বেশিও নয়। শিলিগুড়ি থেকে মাত্র ২ ঘণ্টার ড্রাইভেই পৌঁছে যাওয়া যায় এখানে। ২ ঘণ্টার মধ্যেই বদলে যায় প্রাকৃতিক পরিবেশ। চা বাগানের মাঝে অপরূপ সেই জায়গা। যার নাম রংলি রংলিত চা বাগান। উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর চা বাগানের মধ্যে এটি একটি।

এখানকার চা যেমন স্বাগে গন্ধে অসাধারণ এখানকার প্রাকৃতিক পরিবেশও সেই রকম অসাধারণ। চা বাগানের মধ্যেই গড়ে উঠেছে হোমস্টে। যেখানে ঘরের জানলা দিয়েই দেখা যায় চা বাগানের অপরূপ সৌন্দর্য। সঙ্গে নীল আকাশে রঙের খেলা। এখন বসন্ত পাহাড়ে। চারিদিকে রঙের খেলা। রাস্তাঘাট থেকে বাড়ি ঘর সবকিছু ফুলে ঢেকে গিয়েছে এতোটাই সুন্দর এখানকার পরিবেশ। আর বাইক থাকলে কো কথাই নেই। একেবারে বলিউডি স্টাইলে চা বাগানের মধ্যে দিয়ে রোমান্টিক বাইক রাইড করে নিতে পারবেন।
রংলি চা-বাগানের কাছেই রয়েছে গ্রামটি। ছোট্ট গ্রামটিতে গুটি কয়েক লোকের বাস। সবে পর্যটন গড়ে উঠতে শুরু করেছে সেকারণে খুব বেশি ভিড় এখনও হয়নি। এখান থেকে টাইগার হিল দেখতে পাওয় যায়। দার্জিলিংয়ের যেটি হটভেবারিট জায়গা। এখানে এলে সারাদিন প্রকৃতির রঙের খেলা দেখতে দেখতে বিভোর হয়ে যাবেন। জমে যাবে রোমান্টিক হলিডে।
পড়ন্ত বেলায় সূর্যের আলো যখন পাহাড় আর চা বাগানে পড়ে তখন একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। অক্টোবর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত ঘোরার সেরা জায়গা। এখানে সারাদিন চা-বাগানে ঘুরে বেড়াতে পারবেন। পাহাড়ের কোলে মেঘেদের খেলা সেটাও অবর্ণনীয় দৃশ্য। অসাধারণ লাগবে কয়েকটা দিন কাটিয়ে গেলে।












Click it and Unblock the Notifications