Travel: জানেন কোথায় পাওয়া যায় শালিগ্রাম শিলা, উত্তরবঙ্গের কাছেই ঘুরে আসুন সেই নৈসর্গিক জায়গা থেকে
শালিগ্রাম শিলা। যাকে নারায়ণ রূপে পুজো করি আমরা। জােনন আমাদের রাজ্যের পাশেই রয়েছে সেই জায়গা যেখানে নদীতে ভেসে আসে সেই শীলা। উত্তরবঙ্গের কাছেই রয়েছে নেপালের পোখরা। যাকে এককথায় নৈসর্গিক স্থান বললে ভুল হবে না।
নেপাল অন্য দেশ হলেও ভারতের সঙ্গে যাতায়াতে কোনও বাধা নেই। অনেকাটা আশপাশের রাজ্যের মতোই েনপালে যাতাযাত করেন ভারতীয় পর্যটকরা। উত্তরবঙ্গের একাধিক পথ দিনে নেপালে পৌঁছে যাওয়া যায়। সিকিমের সঙ্গেও নেপালের একাধিক রাস্তা রয়েছে।

েনপালের সৌন্দর্য মাউন্ট এভারেন্ট আর কাঞ্জনজঙ্ঘাকে ঘিরে। নেপাল মানেই কাঠমান্ডু আর পশুপতি নাথ মন্দির বলেই জানেন বেশিরভাগ পর্যটকরা। কিন্তু জােনন কি নেপালের একটি নদী রয়েছে যার নাম গণ্ডকী বা কালী গণ্ডকী নদী। েনপালের মূল নদী বললে ভুল হবে না। সেই নদীতেই নাকি ফেসে আসে শালিগ্রাম শিলা।
তিব্বতের হিমবাহ গলে এই নদীর সৃষ্টি হয়েছে। শালিগ্রাম শিলা এই নদীতে পাওয়া যায় বলে একে নারায়ণী নদীও বলা হয়ে যাকে। আশ্চর্যের কথা নেপাল থেকে ভারতেও প্রবেশ করেছে এই নদী। এবং সেটি গঙ্গার সঙ্গে মিশে গিয়েেছ। নেপালের বাসিন্দা একে গঙ্গার মতোই পবিত্র নদী বলে মনে করেন।
নেপালের পোখরা থেকে মুক্তিনাথ থেকে এই নদীকে বহুবার দেখা যায়। এই শালিগ্রাম শিলা আসলে এক ধরনের ফসিল স্টোন। যেখানে পাথরের মধ্যে বিভিন্ন সামুদ্রিক প্রাণির ছাপ থাকে যাকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয়।
স্থানীয়রা এই নদীর পুজোও করে থাকে। অনেকেই যান সেখান থেকে শালিগ্রাম শিলা সংগ্রহ করে আনতে।
কাজেই যাঁরা নেপালে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা কাঠমান্ডু ঘুরলেও এই গণ্ডকী নদী দর্শন করতে ভুলবেন না। নেপালের পোখরা অসম্ভব সুন্দর একটি জায়গা। এখান থেকে মাউন্ট এভারেস্টের সুন্দর ভিউ পাওয়া যায়। কাজেই নেপাল মানেই শুধু কাঠমান্ডু নয়। ঘুরে আসুন এই নৈসর্গিক জায়গা থেকেও।












Click it and Unblock the Notifications