Travel: কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টার দূরত্বে কম খরচে ঘুরে আসুন পাহাড়-জঙ্গল-ঝরনা

কলকাতার কাছে বেড়িয়ে আসুন এমন একটি জায়গায়। যেখানে একসঙ্গে রয়েছে পাহাড়-জঙ্গল-সমুদ্র, ঝরনা। তিন দিনের মধ্যেই এখান থেকে ঘুরে আসা যায়। তাও আবার কম খরচে। এবার অনেকেই জানতে পারবেন কোথায় রয়েছেন সেই জায়গা।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা ট্রেন জার্নি করেই পৌঁছে যেতে পারবেন েসখানে। জায়গাটির নাম বালাসোর বা বালেশ্বরক। ট্রেন দুর্ঘটনার কারণে সকলেই এখন এই নামটার সঙ্গে পরিচিত। কিন্তু এই বালেশ্বরে যে কত কি দেখার রয়েছে সেটা অনেকেই জানেন না।

Balasore

বালেশ্বর এমন একটি জায়গা যেখানে পাহাড়-জঙ্গল-ঝরনা-সমুদ্র সবটাই রয়েছে। বালেশ্বরে কয়েক কিলোমিটার দূরত্বেই রয়েছে গোল্ডিহা জঙ্গল। ওড়িশারপ গ্রামীণ পরিবেশের মাঝখান দিয়ে চলে গিয়েছে জঙ্গলে যাওয়ার রাস্তা। পাহাড়ের মাঝে এই জঙ্গলে বাঘেরও বাস রয়েছে। রয়েছে হরিণ, ময়ুর, রকমারি পাখিও। জঙ্গল সাফারিতে কারোর না কারোর দর্শন পেয়ে যাবেন।

এই জঙ্গলের মধ্যে রয়েছে একটি সুন্দর ঝরনা। আবার পরের দিন দেখে নিন বিশ্বেশ্বর মন্দির এবং বিশ্বেশ্বর পাহাড়। পাহাড়ের উপর থেকে চারিদিকের ভিউ অসাধারণ লাগে দেখতে। আশ্চর্যের কথা পাহাড়ের উপরটা একেবারে সমতল। এই পাহাড়ের কাছে রয়েছে একটি গ্রাম যেখানে পাথর কেটে বিভিন্ন মূর্তি তৈরি করা হয়। সেখান থেকে কেনাকাটাও করতে পারেন।

এই পাহাড় দেখে ঘুরে নিতে পারেন খুমখুম জলাধার। সেখানে সূর্যাস্ত দেখতে অসাধারণ লাগে।গ জলাধারের পাশেই রয়েছে একটি মন্দির। সন্ধেবেলা ঘুরে নিতে পারেন বালেশ্বরের জগন্নাথ মন্দির। একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এই মন্দির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+