Travel: ফাগুনের আগুন ধরতে শুরু করেছে, বসন্ত উপভোগে কাটিয়ে আসুন এই জায়গায়

বসন্তে এসেগেছে। আর বসন্ত মানেই পলাশের রঙে রঙিন হয়ে যাওয়া লালমাটির গ্রাম। আর সেই লাল রঙের খেলা দেখতে চলে আসুন পুরুলিয়ায়। কারণ বসন্তে পুরুলিয়ায় পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন। পুরুলিয়া এই সময় রঙিন হয়ে যায়। এখন তো আবার দোলে পুরুলিয়া যাওয়ার ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে।

পুরুলিয়ার রাস্তাঘাট গ্রামে এখন কেবল রঙের খেলা। লালে লাল গয়ে যায় গোটা রাজ্য। এই লাল মাটির রঙে লাল হয়ে মিশে গিয়েছে প্রকৃতির রঙ। পলাশে ফুল ফুটতে শুরু করেছে। সারাবছরই এখন পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় পর্যটকদের আনাগোনা দেখা যায়।

Travel

তবে বসন্তে একটু বেশি ভিড় হয়। কারণে গরম এতোটাই পড়ে এখানে যে গরমে পর্যটকদের আসা কমে যায়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানে বদলাতে শুরু করে আবহাওয়া। আরও সুন্দর হয়ে ওঠে রুক্ষ শুষ্ক এই পাহাড়ি এলাকা। আর এই পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় ছাড়াও রয়েছে এমন একটি জায়গা যার নাম ময়ুর পাহাড়।

মালভূমির পাথুরে পাহাড় যেমন হয় ঠিক তেমনই এই ময়ুর পাহাড়। অযোধ্যা পাহাড়ের মতো অতোটা উঁচু না হলেও। পাথুরে পথে ছোট ছোট সিঁড়ি বেয়ে উঠতে হয় পাহাড়ে। একেবারে উপরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। সেখান থেকে চারপাশের দৃশ্য অসাধারণ দেখতে লাগে। চারিদিকে পলাশ আর শিমুলের রঙে লাল হয়ে গিয়েছে চারপাশ। এই পাহাড় থেকে আবার অযোধ্যা পাহাড়কেও দেখা যায়। সেই ভিউ অসাধারণ।

এই পাহাড় জুড়ে রয়েছে অনেক পলাশ-শিমূলের গাছ। পাহাড়ের চারপাশে লাল হয়ে যায়। পুরুলিয়ার এই ময়ূর পাহাড়ে অনেক কম পর্যটকের দেখা যায়। সেকারণে এই সময় এই ময়ুর পাহাড় ঘুরে আসতে পারেন সেখানে গেলে মন ভাল হয়ে যাবে। হাতে ২ দিন সময় থাকলেই হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+