Travel: ভ্যালেন্টাইনস ডেতে একান্তে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন পুরুলিয়ার এই জায়গায়

শীত থেকে বসন্ত এই সময়টায় পশ্চিমের জেলা গুলি যেন সুন্দরী হয়ে ওঠে। বিশেষ করে ফাগুনের হাওয়া লাগলেই রুক্ষ শুষ্ক পুরুলিয়ার আকাশে বাতাসে রং ধরতে শুরু করে। এবার ফাগুন শুরু আগেই আকাশে বাতাসে রোমান্সের গন্ধ। একদিকে সরস্বতী পুজো যাকে বাঙালির ভ্যালেন্টাইনস ডে বলা হয়। আবার ওই জিনেই পড়েছে ইংরেজির ভ্যালেন্টাইনস ডে।

আর এই ভ্যালেন্টাইনস ডে-র জোড়া সেলিব্রেশন একটু স্পেশাল হলে মন্দকি। ছুটি নিয়ে বেড়িয়ে পড়ুন। অপেক্ষা করছে শাল-পিয়ালের জঙ্গলে ঢাকা পুরুলিয়া। পুরুলিয়া মানেই কেবল শাল পিয়ালের জঙ্গল নয়। রঙিন পলাসও রয়েছে। এই শুরু হবে পলাশের মরশুম। পুরুলিয়া পথে ঘাটে যেন আগুন ধরাবে সেই লাল পলাশ।

Purulia

চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, রোজ ডে কাটিয়ে ফেলেছেন সকলে এবার আসল দিনের অপেক্ষা। সেই দিনটি বিশেষ ভাবে কাটাতে চান সকলেই। অনেকেই সঙ্গীকে নিয়ে বাইরে কোথাও যেতে চাইছেন। আকাশে বাতাসে যখন রোমান্সের আগুন তখন এই পলাশের রঙে রঙিন হলে মন্দ হয় না।

পুরুলিয়া মানেই কিন্তু কেবল অযোধ্যা পাহাড় নয়। রয়েছে আরও অনেক কিছু এই অযোধ্যা পাহাড়ের কাছেই রয়েছে মাঠাবুরু। একেবারেই আদিবাসী এলাকা। এখানে গড়ে উঠেছে একটি অফবিট পর্যটন কেন্দ্র। পর্যটকদের স্বাচ্ছন্দের সবরকম ব্যবস্থা রয়েছে সেখানে। একেবারে পাঁচতারা মাবের রিসর্ট রয়েছে এখানে।

পাহাড়ের কোলে সুইমিং পুল, সবুজ ঘাসের লন থেকে শুরু করে একাধিক সুবিধা রয়েছে সেই রিসর্টে। তার সঙ্গে খাবার তো ঢালাও। আবার বন্ড ফায়ারের বন্দোবস্তও রয়েছে। সন্ধে নামলেই বাইরের লন্ডে বন্ড ফায়ার সঙ্গে হালকা মিউজিক একেবারে জমে যাবে। আবার চাইলে এখান থেকে নানা জায়গায় ট্যুর করতে পারেন। নেচার ট্যুর, বার্ড ওয়াচিংয়ের সুবিধা রয়েছে। মাঠাবুরুর জঙ্গলে এই সময় নাম না জানা অনেক পাখি ভিড় করে। যাঁরা পাখি দেখতে ভালোবাসেন তাঁদের জন্য সেরা জায়গা এটি তাতে কোনও সন্দেহ নেই।

কাজেই আর দেরি না করে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেশনের প্ল্যানিংটা সেরে ফেলুন হাতে মাত্র আর একটা দিনই সময় রয়েছে। যেহেতু পুরুলিয়া বেশি দূরে নয় সেকারণে এক বেলাতেই পৌঁছে যেতে পারবেন ডেস্টিনেশনে। রোমান্টিক একটা দিন কাটাতে এই জায়গা সেরা হতেই পারে তাতে কোনও সন্দেহ নেই।কাজেই এখনই প্ল্যানিংটা সেরে ফেলুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+