Travel: ঝকঝকে নীল আকাশ আর তাতে তুষার শুভ্র কাঞ্জনজঙ্ঘা, ঘুরে আসুন দার্জিলিংয়ের কাছে এই অফবিট লোকেশনে
সারা বছর মেঘ-পাহাড়ের খেলা চললেও অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত পাহাড় যেন রূপসী হয়ে যায়। ঝকঝকে নীল আকাশ আর কাঞ্জনজঙ্ঘা তখন যেন সারাদিনই হাতছানি দিয়ে ডাকছে। এই সময়ে তাই পাহাড় ঘোরার সেরা সময়।
তার উপরে হালকা হালকা শীতের আমেজ পড়তে শুরু করেছে। তাই এই সময়ে বেড়িয়ে আসুন দার্জিলিংয়ের কাছের এক অফবিট পর্যটন কেন্দ্র ঋষিহাটে। চাবাগান-পাহাড়-আর কাঞ্জনজঙ্ঘার সহাবস্থান এই ঋষিরহাট। দার্জিলিং থেকে এর দূরত্বও খুব বেশি নয়। মাত্র ২ ঘণ্টার মধ্যেই সেখানে পৌঁছে যাওয়া যায়।

এখানে অরগ্যানিক চাষ দেখা যায়। এখান থেকে দেখা যায় দার্জিলিং। এখানে হোমস্টের বারান্দা থেকে অসাধারণ লাগে উপত্যকাটি। সবচেয়ে ভালো দেখা যায় দার্জিলিং শহর। কারণ দার্জিলিং পাহাড়ের উল্টোদিকেই ঋষিহাট। তারসঙ্গে আবার রয়েছে চা-বাগানও। কাজেই ভিউ-র দিক দিয়ে দেখতে গেলে অসাধারণ এই জায়গাটি।
এই সময় পাহাড়ে গেলে তাই মন ভাল হয়ে যায়। কারণ এই সময় কাঞ্জনজঙ্ঘা অসাধারণ লাগে দেখতে। কারণ এই সময় আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার থাকে। তার সঙ্গে চা-বাগানের চায়ের স্বাদ নিতে পারেন। সবুজের মাঝে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। থাকলে আশ মিটবে না।
রাতের ঋষিহাট আরও সুন্দর লাগে। দার্জিলিং পাহাড় যেন দীপাবলির সাজে সেজে ওঠে। অন্ধকার আকাশে জোনাকির মতো অসংখ্য আলো জ্বলতে শুরু করে। তিনের সহাবস্থান কিছুতেই বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এখানে হোমস্টের বারান্দায় বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়। কাজেই বয়স্করা চাইলেও আসতে পারবেন। কোথাও হাঁটাহাঁটি ছুটো ছুটি করতে হবে না। এখানে অনায়াসেই দিন চারেক কাটিয়ে দিতে পারবেন।












Click it and Unblock the Notifications