Travel: শীতের আমেজ গায়ে মেখে ঘুরে আসুন দক্ষিণবঙ্গের পাহাড়-জঙ্গলে ঘেরা এই জায়গায়
শীত পড়তে শুরু করলেই বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করে। এই সময় সুন্দরী হয়ে ওঠে দক্ষিণবঙ্গের জঙ্গলমহল। বিশেষ করে পুরুিলয়া। মালভূিমর সৌন্দর্য বরাবরই বাঙালির মন জয় করেছে। সে রবীন্দ্রনাথই হোক আর বিভূতিভূষণই হোক।
এই মালভূমির সৌন্দর্য উপভোগ করতেই শীত পড়লেই বাঙালি পর্যটকরা ভিড় করেন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। তিন জেলাতেই দেখার জিনিসের অভাব নেই। প্রকৃতির একেক রূপ এখানে উপভোগ করা যায়। তবে পুরুলিয়ার জনপ্রিয়তাটা একটু বেশি। পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের পাশাপাসি একাধিক পাহাড় রয়েছে। তারমধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা মুরুগুমা।

গাড়িতেই পুরুলিয়া আসা যায়। তাই কলকাতা থেকে আসতেও খুব একটা সময় লাগে না। অযোধ্যা পাহাড় দেখে পরের দিন গাড়ি নিয়ে বেড়িয়ে পড়ুন মুরুগুমার পথে। অযোধ্যা থেকে মুরুগুমার দূরত্ব ১৮ কিলোমিটার। খুব বেশি হলে ১ ঘণ্টা সময় লাগে সেখানে পৌঁছতে। কাজেই অনেকটা সময় পাওয়া যায় এখানে বেড়ানোর।
ঝালদা-বেগুনকোদর হয়ে মুরুগুমা যাওয়া যায়। তবে তার দূরত্ব বেশি। তবে অযোধ্যা পাহাড় দিয়ে গেলে এখানকার সৌন্দর্য উপভোগ করতে করতে দেখা যায়। মুরুগুমায় থাকার জায়গার অভাব নেই। সেখানে রিসর্ট থেকে গেস্ট হাউস সবই রয়েছে। এই জলাধারের উপরে গাড়ি নিয়ে যাওয়ার অভিজ্ঞতা সবচেয়ে ভাল। অসাধারণ লাগে এই রাস্তার উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে।
তবে মুরুগুমায় থাকতে হলে আগে থেকে বুক করে আসা ভাল। কারণ সপ্তাহান্তের ছুটিতে এখানে কোনও হোটেল রিসর্ট ফাঁকা থাকে না। মুরুগুমা জলাধারে সূর্যাস্তের সৌন্দর্য সবচেয়ে ভাল। সেকারণে এখানে একদিন থেকে যাওয়াই ভাল। আবার পরের দিন সকালেই সানরাইজ দেখা য়ায়।












Click it and Unblock the Notifications