Travel: ডুয়ার্স মানেই শুধু জঙ্গল নয়, ঘুরে আসুন এই অফবিট লোকেশনে
উত্তরবঙ্গের দুটি দিল পাহাড় আর ডুয়ার্সের জঙ্গল। কাজেই দুই জায়গায়তেই বাঙালি পর্যটকদের আগ্রহের শেষ নেই। পাহাড় মানেই যেমন দার্জিলিং আর কালিম্পং নয় তেমন ডুয়ার্স মানেই কিন্তু শুধু জঙ্গল নয়। যদিও জঙ্গলের জন্যই ডুয়ার্সের জনপ্রিয়তা বেশি।
সেকারণে ডুয়ার্স বেশি যেতে ভালবাসেন জঙ্গলপ্রেমীরা। তবে ডুয়ার্স মানেই কেবল জঙ্গল নয়। সম্প্রতি ডুয়ার্সের বেশ কয়েকটি জায়গা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তারমধ্যে একটি হল নিমং গ্রাম। এই গ্রামের দলবচান্দ গ্রামের শিকারিটার এলাকায় ধীরেধীরে পর্যটকদের সমাগম বাড়ছে।

জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ে এই নিমং গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ঘিস খোলা বা ঘিস নদী যেটি এসেছে ভুটান থেকে। নদীর একদিকে ভুটান পাহাড় আরেকদিকে ডুয়ার্সের জঙ্গল। মাঝে এই গ্রাম। এখানে গ্রামবাসীরাই ছোট ছোট হোম স্টে তৈরি করেছেন। আবার নদীর পাড়ে থাকার জন্য হোমস্টের বন্দোবস্তও রয়েছে।
বেশ একটা নতুন অ্যাডভেঞ্চার এবং পিকনিকের সহাবস্থান রয়েছে এখানে। এখানে অনেকেই পিকনিকও করতে আসেন। উত্তরবঙ্গের মানুষের কাছে এই জায়গাটি ধীরে ধীরে পিকনিক স্পট হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে। তবে দূর থেকে যাঁরা যাবেন তাঁরা এই গ্রামে থাকতেও পারবেন। সারাদিন ঘিস নদীর পাড়ে ঘুরে বেড়ানো। তারপরে রাতে বন্ডফায়ারের সঙ্গে নেপালি নাচগানের আসর।
এখান থেকে আশপাশের অনেক জায়গা ঘুরে নেওয়া যায়। তবে যাঁরা কলকাতায় সারাদিন কাজের মধ্যে থাকেন তাঁরা নিরিবিলিতে এখানে কটা দিন কাটিয়ে েযতে পারেন। বিশ্রামের পাশাপাশি বেড়ানোও হয়ে যাবে। নদীতে মাছ শিকারও করতে পারেন। আবার এখানকার সুস্বাদু খাবারের স্বাদও নিতে পারেন।












Click it and Unblock the Notifications