Travel: নতুন বছরে নতুন ডেস্টিনেশন, পর্যটকদের জন্য পসরা সাজিয়ে বসে আছে গেরিগাঁও

বর্ষবরণের উদযাপন শেষের পথে। এবার আবার নতুন নতুন জায়গার খোঁজ শুরু হয়ে গিয়েছে। কোথায় বেড়াতে যাওয়া যায় নতুন বছরে তার খোঁজ শুরু হয়ে গিয়েছে। এখন থেকেই এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন বসন্তোৎসবে কোথায় বেড়াতে যাবেন।

বর্ষবরণের উৎসবে সবচেয়ে বেশি পর্যটকরা ভিড় করেছিলেন পাহাড়ে। দার্জিলিং এবার টেক্কা দিয়েছেন পার্কস্ট্রিটকে। পাহাড়ের কোনও জায়গাতেই ফাঁকা ছিল না। পাহাড়ে এবার পর্যটনে প্রবল জোয়ার এসেছিল। জঙ্গল-সমুদ্র-জঙ্গলের প্রতিযোগিতায় পাহাড় এবার সকলকে হারিয়ে দিয়েছে। রেকর্ড পর্যটকের ভিড় ছিল এবার দার্জিলিংয়ে।

Gerigaon

নতুন ভাবে সেজে উঠেছে পাহাড়। তিস্তার এতোবড় বিপর্যয়ও থামিয়ে রাখতে পারেনি পর্যটকদের। কিন্তু নতুন বছরে কোথায় যাবেন সেটা অনেকে ভেবে উঠতে পারছেন না। সেই তালিকায় বলা যায় একেবারেই নতুন সংযোগজন গেরিগাঁও। একেবারে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী গ্রাম গেরিগাঁও। ওপারেই ভুটান।

পর্যটকদের জন্য নতুন ভেবে সেজে উঠেছে আলিপুরদুয়ার জেলার অন‍্যতম পর্যটন কেন্দ্র ভুটান সীমান্ত পাহাড়ি গ্ৰাম গেরিগাঁও। গেরিগাঁও এলাকার বাসিন্দারা লাগাতার প্রচেষ্টা চালিয়ে এই গেরিগাঁও ভিউ পয়েণ্ট এর সৌন্দার্যয়ন করা হয়েছে। প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে এই গেরিগাঁও ভিউ পয়েণ্টে। জয়গাঁ এলাকার ভিউ পয়েন্ট পাহাড়ি গ্ৰাম গেরিগাঁও।

এই গেরিগাঁও থেকে পুরো জয়গাঁ শহড় দেখা যায়। গেরিগাঁও এলাকায় মহাদেব মূর্তি, গৌতম বুদ্ধ মূর্তি বসানো হয়েছে। গেরিগাঁও এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সবার মনমুগ্ধ করে দেয়। বাসিন্দারা জানান গেরিগাঁও ভিউ পয়েণ্টে প্রায় ৮০০ মিটার সড়ক কাঁচা। এই কাঁচা সড়ক পাকা করার জন‍্য ইতিমধ্যে তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। নতুন বছরে বিভিন্ন এলাকা থেকে পর্যটকদের আগমন হচ্ছে গেরিগাঁও এলাকায়। কাজেই এই সুযোগে আপনিও ঘুরে আসতে পারেন গেরিগাঁও পর্যটন কেন্দ্রে।

একেবারে পাহাড়-ঝরনা-নদী তিনের সহাবস্থান রয়েছে এখানে। কাজেই একেবারে অন্যরকমের জায়গায়। এখানে একাধিক জায়গা রয়েছে দেখার জন্য। সেখানে হোমস্টেও রয়েছে। সেখানে পর্যটকরা অনায়াসেই থাকতে পারবেন। কাজেই থাকার জায়র অভাব নেই। কাজেই যাঁরা নতুন জায়গায় যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা ভাবতেই পারেন এই জায়গার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+