Travel: জলদাপাড়া-গরুমারা তো অনেক ঘুরেছেন, এবার সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন ডুয়ার্সের এই অজানা জায়গায়
শীতকাল মানেই বেড়ানো। পিকনিক মুডে থাকে সকলে। এই সময় সবজায়গাতেই ভিড় থাকে পর্যটকদের। বিশেষ করে উত্তরবঙ্গে তো ভিড় বেশি থাকে। পাহাড়ের পাশাপাশি ডুয়ার্সেও ভিড় করে পর্যটকরা। কিন্তু এতোদিন যাঁরা ডুয়ার্স মানেই মনে করেন জঙ্গল তাঁদের কাছে রইল একটি অফবিট লোকেশন।
ডুয়ার্স মানেই কিন্তু কেবল জলদাপাড়া, গরুমারা বা চিলাপাতা জঙ্গল নয়। এর বাইরেও ডুয়ার্সের একটা সৌন্দর্য রয়েছে। সেই জায়গাটি হল ডুয়ার্সের নকশাল পিকনিক স্পট। একেবারেই অফবিট একটা জায়গা। নামটাও বেশ অপরিচিত। অনেকেই জানেন না সেই জায়গার কথা।

ভুটান পাহাড়ের গায়ে এই পিকনিক স্পটের সৌন্দর্য অসাধারণ। স্থানীয়দের কাছে এটি একটি পিকনিক স্পট হিসেবেই বেশি পরিচিত। কিন্তু যাঁরা ঘুরতে এসেছেন ডুয়ার্সের কাছে তাঁদের কাছে এটি একটি অফবিল লোকেশন বললে ভুল হবে না। একদিকে ভুটান পাহাড়। তার মাঝখান দিয়ে বয়ে আসা পাহাড়ি নদী। ঝরনা। তার সঙ্গে রাবার গাছের জঙ্গিল।
কোনও বলিউডি সিনেমার রোমান্টিং শ্যুটি স্পটের থেকে কম সুন্দর নয় এই জায়গাটি। যাঁরা িরল করতে পছন্দ করেন তাঁরা রিল করে শেষ করতে পারবেন না এখানে কাজেই এবার যাঁরা ডুয়ার্সে যাওয়ার প্ল্যান করছেন তাঁরা ঘুরে নিন এই জায়গাটি। জঙ্গলের বাইরে এই নকশাল পিকনিক স্পট একটা নতুনত্বের ছোঁয়া এনে দেবে। পাহাড়ি নদীর পারে বেড়ানোর পাশাপাশি পিকনিকও সেরে নিতে পারেন।












Click it and Unblock the Notifications