Travel: জানেন ভুতের ভবিষ্যত সিনেমার শ্যুটিং কোথায় হয়েছিল, দুর্গাপুজোয় একটা দিন ঘুরে আসুন সেই রাজবাড়ি থেকে

হুগলি নদীর পাড় জুড়ে আজই ইতিহাস কথা বলে। এই হুগলিতেই রয়েছে এমন এক অফবিট জায়গা যেখানে পুজোর কটা দিন কাটিয়ে আসা যায়। শোনা যায় এখানেই নাকি জনপ্রিয় বাংলা ছবি ভূতের ভবিষ্যতের শ্যুটিং হয়েছিল। সত্যিই কি সেই বাড়িতে ভুত আছে।

ভুত আছে কি নেই সে পরের কথা তবে এই রাজবাড়িতে প্রতিবছর ধুমধাম করে দুর্গাপুজো হয়। যাঁরা বনেদি বাড়ির দুর্গাপুজো দেখতে আগ্রহী তাঁরা অনায়াসেই শ্রীরামপুর রাজবাড়িতে কাটিয়ে যেতে পারেন একটা দিন। কলকাতা শহর পত্তনের ইতিহাসের মতোই জড়িয়ে রয়েেছ শ্রীরামপুরের ইতিহাস।

Travel

শ্রীপুর, গোপীনাথপুর এবং মোহনপুর এই তিনটি গ্রাম নিয়ে তৈরি হয়েছিল শ্রীরামপুর। এই খানেই একটা সময়ে ছিল কেরি সাহেবের ছাপাখানা। আর তার সুবাদেই পরিচিতি তৈরি হয় জাগাটির। ড্যানিশরা এই শ্রীরামপুরের নাম রেখেছিলেন ফেডেরিকনগর। ১৪৮৫ সালের পর এটি ব্রিটিশদের হাতে চলে যায়। কিন্তু এখানে বংশপরম্পায় যে রাজ পরিবারটি বসবাস করতেন তার নাম গোস্বামী পরিবার।

Travel

ইউরোপীয় স্তাপত্য শৈিলতে এই রাজবাড়ির ঠাকুরদালান তৈরি। রামগোবিন্দ গোস্বামী প্রথম এখানে দুর্গাপুজো শুরু করেছিলেন। তারপর থেকে ষোড়শউপাচার মেনে এই রাজবাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে। আজও হয়। তবে সেই জমক এখন অনেকটাই ম্লান। একচালার মহিষাসুরমর্দিনীর সঙ্গে থাকেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। আগে প্রতিপদের দিন থেকেই এখানে পুজো শুরু হয়ে যায়।

এখানে এখন রাজপরিবারের সদস্যরা তেমন বসবাস করেন না ঠিকই। তবে দুর্গাপুজো রীতিমেনেই হয়। গঙ্গার পাড়ে এই রাজবাড়িতে একাধিক সিনেমার শ্যুটিং হয়েছে। তারমধ্যে অন্যতম ভুতের ভবিষ্যত। কাজেই এখানে বনেদি বাড়ির পুজো দেখতে এসে এক অনন্য অভিজ্ঞতা হতে পারে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+