Travel: বর্ষবরণে নতুন কোনও জায়গায় যেতে চান! রইল এমনই এক অফবিট লোকেশন

বছর প্রায় শেষের পথে। আর হাতে গোেনা কয়েকটা দিন বাকি। সবাই এখন বেড়ানোর মুডে রয়েছেন। পরিবারের সঙ্গে কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছেন। এই বাজারে আবার অনেকেই বর্ষবরণের সেলিব্রেশনের তোরজোর শুরু করে দিয়েছেন।

বছরের প্রথম দিনে কোথাও একটা জায়গায় চড়ুইভাতির পরিকল্পনা করছেন? কিন্তু তেমন ফাঁকা জায়গা পাচ্ছেন না তাঁরা। এই বাজারে ফাঁকা নিরিবিলি জায়গা পাওয়াও কঠিন। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ রাজ্যের প্রায় সব পর্যটন কেন্দ্রই ভিড়ে ঠাসা।

Travel

তবে কলকাতার কাছে এমন একটি জায়গা রয়েছে যেখানে একটু হলেও নিরিবিলিতে থাকা যায়। সেই জায়গাটি হল ফলতা। ফলতা পিকনিক স্পট। খুব বেশিদিন হল জায়গাটি তৈরি হয়ননি। এখানে একদিকে যেমন রয়েছে হুগলি নদীর বিস্তীর্ণ প্রান্তর। আরেক দিকে রয়েছে একাধিক ঐতিহাসিক নিদর্শন। ব্রিটিশ সাম্রাজ্যের ভগ্নপ্রায় অংশ থেকে নবাবী ইতিহাস সবকিছুই রয়েছে এখানে।

রয়েছে ডাচ কলোনির স্মৃতিও। গঙ্গাবক্ষে নৌকা বিহারের সুযোগ। বর্ষশেষের সূর্যাস্ত থেকে নতুন বছরের সূর্যোদয় দুই দেখা যায় এখানে। কাছেই রয়েছে আচার্য জগদীশচন্দ্র বোসের বাড়ি। রায়চক ফোর্ট। বাড়ি থেকে খাবার িনয়ে এসে গঙ্গার পাড়ে বসে জমিয়ে নতুন বছরের প্রথম দিনে আনন্দ করতে পারবেন।

কলকাতা থেকে এই জায়গার দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। ডায়মন্ড হারবার পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকে গাড়িতে পৌঁছে যাওয়া যায় এই অফবিট পর্যটন কেন্দ্রে। খুব একটা পর্যটকের ভিড় এই সময় এখানে থাকে না। আবার চাইলে গাড়িতেও পৌঁছে যেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+