Travel: টাইগার হিলের কাঞ্জনজঙ্ঘা উপভোগ করতে চলে আসুন দার্জিলিংয়ের এই অফবিট লোকেশনে

অফবিট দার্জিলিং। দার্জিলিং কিন্তু দার্জিলিং নয় এমনই একটা জায়গা। যার নাম নয়াবস্তি। দার্জিলিং থেকে একেবারেই কাছে। বলা ভাল দার্জিলিংয়ের মধ্যেই রয়েছে সেই জায়গা। কিন্তু তাতে প্রপার দার্জিলিং বলা যায় না। সেখান থেকে কাঞ্জনজঙ্ঘার বড় একটা রেঞ্জ দেখা যায়।

দার্জিলিংয়ের থেকেও অনেক ভাল করে দেখা যায় কাঞ্জনজঙ্ঘা। অদ্ভুত সুন্দর সেই নয়া বস্তি। টাইগার হিলে বসে যে ভিউ দেখা যায়। এখানে হোমস্টের ঘরে বসেই সেই ভিউ দেখা যায়। এমনই এক মনোরম জায়গা এটি। অফবিট ট্রেন্ডে গা ভাসিয়ে চলে আসুন এখানে।

Travel

নয়াবস্তি। দার্জিলিংয়ের একেবারে কাছে। যেখানে পাহাড় মিশেছে আকাশে। মেঘ-পাহাড় আর আকাশ মিশে গিয়েছে। অসাধারণ সুন্দর সেখানকার জায়গা। জোড়বাংলো থেকে পেশক যাওয়ার রাস্তায় পড়ে এই নয়াবস্তি। সেখান যাওয়ার পথের সৌন্দর্যও মুগ্ধ করবে। রাস্তা জুড়ে মেঘ পাহাড়ের খেলা দেখতে দেখতে যেতে হবে।

বর্ষার পর এখানকার সৌন্দর্য আরও বেড়ে যায়। রাস্তার চারপাশের গাছ আরও সবুজ হয়ে ওঠে। মাঝে মাঝে পাহাড়ি ঝোরার জল এসে পথ আটকাবে। আর পথের আরেকপাশে মেঘ যেন লুকোচুরি খেলতে থাকে এখানে।

Travel

দার্জিলিংকেও হার মানাবে এই সৌন্দর্য। জোড়বাংলো থেকে ৮ কিলোমিটার দূরে রয়েছে সেই জায়গা। ঝকঝকে রাস্তা। চারপাশে অসাধারণ সৌন্দর্য। কপাল ভালো থাকলে রোদ ঝলমলে আকাশ স্বাগত জানাবে আপনাকে।

দার্জিলিংয়ের কোনও হোটেলে থাকলে মাঝরাতে উঠে যেতে হয় টাইগার হিলে। তারপর ঘুম চোখে অপেক্ষা করা সেই বিরল দৃশ্যের যার সৌভাগ্য খুব কমই মেলে। কিন্তু এই নয়াবস্তির হোম স্টে থেকে কাঞ্চনজঙ্ঘার সেই রূপই দেখা যায়। যেটা টাইগার হিল থেকে দেখা যায়। কাজেই রাত ২টোয় উঠে আর যেতে হবে না টাইগার হিলে। হোমস্টের ঘরে বসেউ উপভোগ করতে পারবেন কাঞ্জনজঙ্ঘার রেঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+