Travel: বসন্তে পাহাড় সফরে আগ্রহী! ঘুরে আসুন দার্জিলিংয়ের খুব কাছে এই তিনটি অচেনা লোকেশনে

পাহাড়কে কিছুতেই ভুলে থাকতে পারেন না বাঙালি। ছুটি পেলে তাই সবচেয়ে বেশি পাহাড়েই ছুটে চলেন তাঁরা। কারণ মধ্যবিত্ত বাঙালির কাছে উত্তরবঙ্গের পাহাড়ই সুইৎসারল্যান্ড। হিমালয়ে দেখেই মন্ত্রমুগ্ধ তাঁরা। যাঁরা ভাবছেন এই বসন্তে পাহাড়ে শেষ শীতের আঁচ গায়ে মেখে আসবেন। তাঁদের জন্য রইল কয়েকটি অফবিট ডেস্টিনেশনের খোঁজ।

পাহা়ড় মানেই দার্জিলিং, কালিম্পং না হলে কার্শিয়াং । এখন অবশ্য সিটং, ধোত্রে, আলাগারা এই সব জায়গা জনপ্রিয়তা পেয়েছে। সেখানেও এখন জায়গা পাওয়া যায় না থাকার। অফবিট আর অফবিট থাকছে না। পর্যটকদের ভিড় সর্বত্র হানা দিচ্ছে। এতে মন্দের কিছু নেই। বরং ভালই বলা চলে। তারপরেএ যাঁরা একটু বেশি নির্জনতা পছন্দ করেন তাঁদের জন্য অপেক্ষা করছে এই কয়েকটি ডেস্টিনেশন।

Travel

  • পেথং

প্রথমেই যে জায়গাটির নাম করতে হয় সেটি হল পেথং। গ্রামটি কালিম্পং জেলার মধ্যে পড়ে। কালিম্পং থেকে বেশি দূরেও নয়। মাত্র ৫ কিলোমিটারের মধ্যেই এই গ্রাম। সেকারণে এখানে পৌঁছনোর খরচও খুব বেশি নয়। শেয়ার গাড়িতে করে শিলিগুড়ি থেকে কালিম্পং আবার কালিম্পং থেকে পেথং সহজেই পৌঁছানো যায় । এখান থেকে কালিম্পংয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি অনায়াসেই ঘুরে নেওয়া যায়। যেমন ডেলো, মরগান হাউস, হনুমান টেম্পল, গলফ পার্ক সবকটা স্পট কাছাকাছি। সারাদিন স্পটগুলি ঘুরে ফিরে আসুন শান্ত নিরিবিলি এই পেথং গ্রামে।

  • সামথার

কালিম্পংয়ের কাছে আরেকটি অফবিট লোকেশন হল সামথার। এখানেও আসতে বেশি খরচ হবে না। শিলিগুড়ি থেকে কালিঝোড়া হয়ে পৌঁছতে হয় এই গ্রামে। তিন ঘণ্টার মধ্যে অনায়াসেই পৌঁছে যাওয়া যায়। এখানে যাওয়ারপ রাস্তাটি অত্যন্ত মনোরম। একদিকে কাঞ্চনজঙ্ঘা আরেক দিকে তিস্তা নদী। এই সামথার থেকে আবার লামাদারা, পানবু ভিউ পয়েন্ট, চারখোল ঘুরে নিতে পারবেন। এখান ভিউ অসাধারণ।

  • মানজিং

মানজিং গ্রামটি কালিম্পং জেলার মধ্যে পড়ে। একেবারেই একটি অফবিট লোকেশন। শিলিগুড়ি থেকে ওদলাবাড়ি হয়ে এখানে পৌঁছতে সাড়ে ৩ ঘণ্টা সময় লাগে। তবে নিউ মাস স্টেশন থেকে গাড়ি করে এখানে আসলে কম সময় লাগে। মানজিংয়ের আসল আকর্ষণ হল এর নিস্তব্ধতা। কাঞ্জনজঙ্ঘার অসাধারণ ভিউ তার সঙ্গে পাইনের জঙ্গল মুগ্ধ করবেই। গ্রামের মধ্যেই রয়েছে ছোট ছোট হোমস্টে। এখান থেকে আবার জিম্বাগাঁও কাছে।

কাজেই বসন্তের ছুটি কাটানোর হাতে গরম তিন তিনটে অফবিট েডস্টিনেশনের হদিশ পেয়ে গিয়েছেন। আর দেরি না করে প্ল্যানিং করে ফেলুন দোলে কোথায় যাবেন। কোন লোকেশনে বেশি ভাল সময় কাটাতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+