Travel: বসন্তেই ৩০ ডিগ্রি চড়েছে পারদ, পাকাপাকি গরম পড়ার আগে শীতের ছোঁয়া নিতে ঘুরে আসুন এই অফবিট লোকেশন
ফেব্রুয়ারিতেই তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াসে। গরমে পাকাপাকি হাসফাঁস পর্যায়ে পৌঁছে যাওয়ার আগে একটু শীতের ছোঁয়া িনয়ে আসুন। উত্তরবঙ্গে কিন্তু এখনও শীতের ছোঁয়া রয়ে গিয়েছে। পাহাড়ে এখনও গরমের তেমন আঁচ পড়েনি।
সিকিমে আবার নতুন করে তুষারপাত শুরু হয়েছে। তার জেরে পাহাড়ে তাপমাত্রা আবার একটু নেমেছে। না হলে এই সময় উত্তরবঙ্গের পাহাড়ের তাপমাত্রা অত্যন্ত মনোরম থাকে। শীতের সেই কামড় থাকে না এখন। তই এই সময় তাড়াতাড়ি ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট লোকেশনে।

লোয়ার পুবং। উত্তরবঙ্গের একেবারে অনামি একটা জায়গা। কালিম্পংয়ের গরুবাথানে রয়েছে এই অফবিট লোকেশন। একেবারে তিস্তা নদীর পাড়ে এই অববিট লোকেশনে ছুটি কাটিয়ে যান। এখানে নদীর পাড়ে টেন্টে থাকার সুযোগ রয়েছে।
শুধু থাকা বা ছুটি কাটানো নয় এখানে ট্রেনিং, সুইমিং মাউন্টেনিং সহ একাধিক অ্যাডভেঞ্চার রয়েছে। ছোট ছোট টেন্টে রয়েছে ২-৩ জন থাকতে পাবেন। নদী পাহাড়ের সহাবস্থানে এটি একটি অসাধারণ জায়গা। সপ্তাহান্তের ছুটিতে অসাধারণ লাগবে দেখতে। খুব বেশি খরচও হবে না এই এখানে ছুটি কাটাতে আসার জন্য।
লোয়ার পুবংয়ের বেশ ঠান্ডার পরিবেশ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না ঠিকই তবে সৌন্দর্যে কোনও অংশে কম নয় এই জায়গা। এখাে শান্ত িনরিবিলি জায়গায় কাটিয়ে দেওয়া যায় অনেকটা দিন। রাতে পাহাড়ের গায়ে জ্বলে ওঠে অসংখ্য আলো। তার সঙ্গে নদীর পাড়ে ক্যাম্প ফায়ার আর গান দুই মিশে অসাধারণ লাগে চারপাশের পরিবেশ।
নিউ মাল থেকে লোয়ার পুবং-এর দূরত্ব মাত্র ২২ কিলোমিটার। কাজেই এখানে আসতে হলে নিউ মাল স্টেশনে নামতে হবে। সেখান থেকে ওদলাবাড়ি পাথরঝোড়া হয়ে এই লোয়ার পুবংয়ে পৌঁছতে হবে। এখানে মাঝে মধ্যে হাতির দেখাও মেলে। পুবং থেকে লাভা লোলেগাঁও, কালিম্পং, আলগাড়া, ঝান্ডি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে অনায়াসেই ঘুরে আসতে পারেন।












Click it and Unblock the Notifications