Travel: পাহাড় দেখতে দেখতে কাটবে সকাল থেকে রাত, ভ্যালেন্টাইনস ডে কাটানোর বেস্ট ডেস্টিনেশন এটাই
উত্তরবঙ্গের মতো রোমান্টিক ডেস্টিনেশন আর কি হতে পারে। এবার ভ্যালেন্টাইসডে সেলিব্রেশনের সেরা ডেস্টিনেশন হতে পারে উত্তর বঙ্গের একেবারে অচেনা জায়গা ঝেপি। একদিকে দার্জিলিং আরেক দিকে সিকিম। সিকিমের জোরথাং স্পষ্ট দেখা যায় এই ছোট্ট পাহাড়ি গ্রামে।
অথচ এনজেপি থেকে এর দূরত্ব খুব বেশি নয়। একেবারে কাছেই রয়েছে এই জায়গাটি। এনজেপি থেকে ১১৫ কিলোমিটার দূরে এই ছোট্ট পাহাড়ির গ্রাম ঝেপির অবস্থান। আর দার্জিলিং থেকে এর দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার। কাজেই দার্জিলিং থেকে খুব বেশি দূরে নয়। ট্যুর প্ল্যানে দার্জিলিংকেও সামিল করতে পারেন।

এখানে থাকার জায়গা বলতে সেই হোমস্টে। ছোট ছোট পাহাড়ি গ্রামের বাড়িতে আতিথেয়তা। সেখানকার বাসিন্দাদের সঙ্গে মিলে মিছে কটা দিন কাটানো আরকি। সেটাও একটা আলাদা মজা। পাহাড়ি গ্রামের মানুষের সঙ্গে একাত্ম হয়ে মিশে যাওয়ার মধ্যেও একটা আলাদা আনন্দ রয়েছে। পাহাড় যাঁদের বড়ই প্রিয়। যাঁরা বেড়াতে যাওয়া মানেই পাহাড় বোঝেন তাঁদের জন্য অপেক্ষা করছে এইউ ঝেপি।
শান্ত নিরিবিলি পরিবেশ। পাহাড়ের কোনায় কোনায় যে ছড়িয়ে রয়েছে রোমান্টিক পরিবেশ। তার সঙ্গে কাঞ্জনজঙ্ঘা। তার রূপেই তো সম্মোহন তৈরি করে ফেলে চারিপাশে। এক-দুদিনের জন্য এই পাহাড়ি গ্রামকেই বাড়ি ভাবতে মন্দ কি। অনেকেরই স্বপ্ন থাকে পাহাড়ে নিজের বাড়ির। ভ্যালেন্টাইস ডের সেলিব্রেশনে সেই কটা দিনই না হোক পাহাড়ের বাসা হয়ে যাক।
ঘুম থেকে উঠলেই যেখানে উঁকি দেবে কাঞ্চনজঙ্ঘা। ধোঁয়া ওঠা গরম দার্জিলিংং টি তে চুমুক দিতে দিতে রোদের সঙ্গে পাহাড়ের লুকোচুরি উপভোগ করতে পারবেন। দিনের বেলায় ভিলেক ওয়াক। দুপুরে রাইশাক আর পাহাড়ি চিকেনের ঝোল দিয়ে কবজি ডুবিয়ে খানা পিনা। হোমস্টের বারান্দায় ঝিমুনি নিতে নিতে অলস দুপুর যাপন আবার বিকেলে হাঁটতে বেরোনো। একান্তে একটু গ্রামের পথে দুজনে বেড়িয়ে আসুন। আবার অন্ধকার নামলেই দূরের পাহাড়ে জ্বলে ওঠা অসংখ্য আলোর ঝিকিমিকি উপভোগ করা। মন্দ কাটবে না ভ্যালেন্টাইনস ডে।












Click it and Unblock the Notifications