Travel: যেতে হবে না সিকিম, শহরের কাছেই রয়েছে চারধাম, সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন সেখান থেকে
বর্ষার জল যন্ত্রণা এখনও শুরু হয়নি শহরে। শ্রাবণের বৃষ্টি চলছে। সকালে রোদের দেখা পাওয়া যাচ্ছে। আবার দুপুর গড়ালেই আকাশ কালো করে মেঘ এসে জমছে আকাশে। কখনও জোরে কখন ও আবার হালকা বৃষ্টি। এভাবেই ভিজছে শহর।
গরম বেশ অনেকটাই কমে গিয়েছে। তবে একটা চাপা গরম ভেতরে ভেতরে রয়েছে। তার পরে আবার শ্রাবণ মাস এখন। এর পরেই ভাদ্র মাসের গরম অনুভূত হতে শুরু হবে। হাওড়া শালকিয়ার কাছেই রয়েছে সেই অফবিট ডেস্টিনেশন। খুব একটা সকলে চেনেন না।

জায়গাটির নাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। গঙ্গার ঘাটের কাছে একেবারেই নতুন একটা জায়গা। বর্ষায় গঙ্গা অনেকটাই ফুলে উঠেছে। ভরা জল। হাওড়ার সালকিয়ার বাধাঘাটের কাছেই রয়েছে সেই মন্দির। যেখানে রকয়েছে একটি বিশাল শিবমূর্তি।
শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। অনেকেই নিয়ম করে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের মাথায় গিয়ে জল ঢেলে আসেন। বিশাল এলাকা জুড়ে এর অবস্থান। আশপাশে আরো মন্দির রয়েছে। জায়গাটায় এলে মনটা ভাল হয়ে যাবে। শ্রাবণ মাসে এখানে ভক্তদের আনাগোনা একটু বাড়ে। তবে মন্দিরের শিব মূর্তিটি অনন্য সুন্দর। এটিকে সাজিয়ে তোলা হয়েছে রূপোর সজ্জা দিয়ে। এখানে কেদারনাথ-বদ্রীনাথ-সোমনাথ, কাশী বিশ্বনাথ মন্দিরের আদলেও মন্দির তৈরি করা হয়েছে।
এখানে যাওয়াও খুব সহজ। হাওড়ার স্টেশন থেকে সালকিয়া যাওয়ার বাসে এসে। অটো বা টোটোয় করে মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এই মন্দিরের উল্টোদিকের ঘাটই আহেরিটোলা ঘাট। আবার লঞ্চে করে বাবুঘাট দিয়েও আসতে পারেন। বর্ষায় বৃষ্টির মধ্যে অনেকেই দূরে যেতে পারেন না। তাঁরা ঘুরে আসতে পারেন সেই জায়গাটি থেকে। কারণ ঘরের কাছেই বেশি দূরে নয় একবেলা গিয়ে ঘুরে আসা যায়।
সিকিমে এই রকম চারধাম বলে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। সেখানে বাঙালি পর্যটকরা ঘুরতে যান। সেখানে রয়েছে দেশের চার শিব ধামের ছোট ছোট রেপ্লিকা মন্দির। সেখানকার বাসিন্দাদের কাছেও জায়গাটি খুব জনপ্রিয়। সিকিমের পর্যটনে চার ধাম বেশ জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এবার কলকাতাতেই রয়েছে সেই জায়গা। যাঁরা দূরে যেতে পারবেন না তাঁরা অনায়াসেই ঘুরে আসতে পারেন সেই জায়গাটি।












Click it and Unblock the Notifications