Travel: বরফ শীতল পাহাড়ে গরম জলের হ্রদ, বেড়িয়ে আসুন এমনই অফবিট লোকেশনে
উত্তরবঙ্গের গা ঘেঁষেই রয়েছে স্বপ্নের মতো রাজ্য সিকিম। রাজ্যবাসীর সবচেয়ে পছন্দের পর্যটন কেন্দ্র এই রাজ্যে। চিন সীমান্তের কাচের মতো স্বচ্ছ হ্রদ থেকে শুরু করে পাহাড়ের জঙ্গল েথকে উঁকি দেওয়া কাঞ্চনজঙ্ঘা সবটাই দেখা যায় এই সিকিম থেকে।
সারা পছরই সিকিমে ভিড় করেন রাজ্যের বাসিন্দারা। দক্ষিণ সিকিমের এমনই একটা অফবিট ডেস্টিনেশন হল বোরং। যেখানে রয়েছে অদ্ভুত এক হ্রদ। গেজিং থেকে বোরং যাওয়ার গাড়ি পাওয়া যায়। রাবাংলা পেরিয়ে যেতে হয় সেখানে। বোরং অসাধারণ ল্যান্ডস্কেপে মুগ্ধ হয়ে যান সকলে। একেবারে আনকোড়া এই জায়গা।

পর্যটন প্রিয় সিকিমে এমন একটি নিরিবিলি জায়গা খুব একটা মেলে না। বোরং এমনই এক অচেনা জায়গা। এখানে পর্যটকদের তেমন ভিড় দেখা যায় না। ছোট্ট গ্রাম। এই জায়গার ল্যান্ড স্কেপের পাশাপাশি রয়েছে একটা সুন্দর উষ্ণ ডলের হ্রদ। এখানকার বাসিন্দাদের কাছে এই জায়গাটির নাম তাতাপানি। তাতা অর্থাৎ উষ্ণজল। তাতাপানির পাশেই কিন্তু বরফ শীতল জল নিয়ে বয়ে চলেছে রঙ্গিত।
তার পাশেই তাতাপানি। অর্থাৎ উষ্ণ জলের হ্রদ। অনেকটা আমাদের বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবনের মতো। সেখানে নাকি স্নান করলে অনেক দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি মেলে। সেকারণে দূরদূরান্ত থেকে অনেকেই আসেন এই তাতাপানির জলে গা ডুবিয়ে রাখতে। এমনকী ভুটান থেকেও আসেন লোকেরা। প্রায় ঘণ্টা দেড়েক নাকি লাইন দিতে হয় এই তাতাপানিতে স্নান করার জন্য।

এই বোরংয়ের আপেরটি বিশেষত্ব হল কাগজের মণ্ড দিয়ে তৈরি নানা জিনিস। এটা নাকি ভারতের একমাত্র কারখানা। এখানে তারি হয় কাগজের মণ্ডের জিনিস। এখান থেকে ট্রেক করার সুযোগও রয়েছে। হিলটপে পৌঁছতে ট্রেক ছাড়া উপায় েনই। কাজে হাতে সময় নিয়েই সেখানে রওনা হতে হবে। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য অসম্ভব সুন্দর। ছোট্ট একটা গ্রামে এতো কিছু দেখার আছে সেটা সেখানে না গেলে বিশ্বাস করতে পারবেন না।












Click it and Unblock the Notifications