Travel: চাঙ্গু- নাথুলা নয়, ঘুরে আসুন সিকিমের নয়া ডেস্টিনেশনে, বেড়াতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম
সিকিম প্রেমী পর্যটকরদের জন্য সুখবর শুনিয়েছে সেরাজ্যের সরকার। জিরো পয়েন্টে খুলে দেওয়া হয়েছে সাংলাফু হ্রদের দরজা। সাধারণ পর্যটকরাও এখন সেখানে যেতে পারবেন। চিনের একেবারে সীমান্তে রয়েছে এই জায়গাটি। সিকিমের বাসিন্দাদের কাছে এই হ্রদ ভীষণ পবিত্র।
বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে সাধনা করতে যেতেন। এতোদিন কেবল মাত্র সিকিমের বাসিন্দাদের জন্যই এই হ্রদে যাওয়ার অনুমতি ছিল। কিন্তু এবার সিকিমের পর্যটন দফতর সাধারণ পর্যটকদের জন্যও খুলে দিয়েছে এই হ্রদে যাওয়ার পথ। চিন এবং ভারতের সীমান্ত রেখা থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে রয়েছে এই হ্রদটি। ১৬৬৭০ ফুট উচ্চতায় এই পাহাড়ের অবস্থান।

উত্তর সিকিমে রয়েছে এই সাংলাফু লেক। উত্তর সিকিমের গুরদংমার হ্রদ অনেকেই গিয়েছিল। প্রায়ই ধস আর তুষারপাতের কারণে এই জায়গায় যাওয়ার রাস্তা অত্যন্ত দুর্গম থাকে। এই সাংলাফু হ্রদে যাওয়ার রাস্তাও অত্যন্ত দুর্গম। তার উপর অনেক উচ্চতায় হওয়া পরিবেশ রক্ষায় বেশ কিছু নিয়মের কড়াকড়ি করেছে সিকিম সরকার।
সবার প্রথমে তো এই হ্রদে যেতে হলে পর্যটকরা প্ল্যাস্টিকের কোনও প্যাকেট বা টেট্রা প্যাক নিয়ে যেতে পারবেন না। পরিবেশের ভারসাম্য যাতে নষ্ট না হয় সেকারণেই এই কড়া নিয়ম জারি করা হয়েছে। পারমিট আগে থেকে করিয়ে নিতে হবে। নর্থসিকিমের সব জায়গাতে যেতেই পারমিট করাতে হয় আগে থেকে। এক্ষেত্রেও বিশেষ অনুমতি নিতে হবে। চার চাকার ভারি গাড়ি ছাড়া আর কোনও গাড়ি এই পথে যাবে না। দুর্গম পথ হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংলাফু হ্রদের পথ অত্যন্ত দুর্গম। তাই পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা একটু অ্যাডভেঞ্চার প্রেমী তাঁরা সিকিমের এই নয়া ডেস্টিনেশনে ঘুরে আসতে পারেন। গরমের হলকা আবার পড়তে শুরু করবে রাজ্যে। এই গরম থেকে বাঁচতে ঘুরে আসুন সিকিমের এই অফবিট লোকেশনে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications