Travel: এখানে ভেসে বেড়ায় মেঘ, বছরের শুরুতেই ছুটি কাটাতে চলে আসুন দার্জিলিংয়ের কাছে এই লেপচা গ্রামে
বর্ষবরণের আনন্দ কাটিয়ে আবার সবাই কাজে ফিরেছেন। কিন্তু জানুয়ারি মাসে অনেক ছুটি রয়েছে। সেই ছুটিতে কোথায় বেড়াতে যাবেন অনেকে ভেবে পাচ্ছেন না। তাঁদের জন্য রইল এই অফবিট লোকেশনের খোঁজ। দার্জিলিংয়ের এবার ভালই ঠান্ডা পড়েছে।
তারসঙ্গে পর্যটকদের ঢলও নেমেছে। দার্জিলিং এবং সলগ্ন অফবিট লোকেশনগুলিতে এখন পর্যটকে ঠাসা। সেই অফবিট লোকেশনের ভিঁড়েই রয়েছে একটি অচেনা ছোট্ট লেপচা গ্রাম। কালিম্পং জেলার মধ্যে পড়ে সেই ছোট্ট গ্রামটি। একেবারে পিকচার পারফেক্ট একটি ভিলেজ।

দূষণের নাম মাত্র। নেই পর্যটকদের ভিড়। আবার হোটেলের আতিশয্যও নেই এখানে। গায়ে ছুঁয়ে যায় এখানে মেঘ। তার সঙ্গে দেখা মেলে হিমালয়ন পাখিদের। একেবারে নিরিবিলি একটা জায়গা। নির্জন পরিবেশ। এখান থেকে নাথুলা রেঞ্জ পুরোটাই দেখা যায়। কাজেই একটা অন্যরকম অভিজ্ঞতা হবে এখানে এলে।
এখানে খুব বেশি পর্যটকের ভিড় নেই কাজেই নিরিবিলিতে বেশ কিছুটা সময় কাটিয়ে যেতে পারবেন। কনকনে শীতের কামড় তেমন নেই এখানে। ঠান্ডা হিমেল বাতােসর পরশ থাকলেও সেটা মনোর। জানুয়ারি মাসে অনেক কয়েকদিন ছুটি রয়েছে। সেই সময় এখানে বেড়িয়ে আসতেই পারেন।
এখানে বাঙালি হোমস্টেও রয়েছে। একাবারে পাহাড়ের কোলে এই জায়গায় লেপচা খাবারের পাশাপাশি বাঙালি খাবারের সুযোগও পাবেন। হোমস্টের বাড়িতে ভিউপয়েন্টে বসে চায়ে চুমুক দিতে দিতে পাহাড় উপভোগ করতে পারেন। একেবারে নিরিবিলিতে এখানে কাটাতে পারবেন।
মাছের মাথা দিয়ে মুগের ডাল থেকে শুরু করে টমেটোর চাটনি সবটাই এখানে পেয়ে যাবেন। নতুন বছরের শুরুতে এখানে কাটিয়ে যান কটা দিন। মন্দ কাটবে না। খরচও খুব বেশি নয়। আর রাতের সৌন্দর্য সেটা তো একেবারেই অন্যরকম। কাছেই অরগ্যানিক চাষও দেখা যাবে। তন্দ্রাবংয়ের কাছেই রয়েছে সেই লেপচা গ্রাম।












Click it and Unblock the Notifications