Travel: একটি গ্রামে ৫০টি জলপ্রপাত, দার্জিলিংয়ের কাছেই রয়েছে ছোট্ট গ্রাম

ঝরনার রাজ্য। একটি ছোট্ট গ্রামে ৫০টি বেশি জলপ্রপাত। আশ্চর্যের কথা পাহাড়ের রানি দার্জিলিংয়ের কাছেই রয়েছে সেই জায়গা। অনেকেই জানেন না এই অফবিট লোকেশনের কথা। দার্জিলিংয়ের কাছে ছোট্ট পাহাড়ি গ্রাম এটি। তার নাম সাকিয়ং।

পেডং থেকে কাগে যাওয়ার পথে তিন কিলোমিটার এগোলে পৌঁছে যাওয়া যায় সাকিয়ং। একেবারে নিরিবিলি নির্ঝঞ্ঝাট একটি জায়গা। ১৫ থেকে ২০টি বাড়ি রয়েছে সর্বসাকুল্যে। সাকিয়ংকে সে অর্থে বড় গ্রাম বলা যায় না। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। অনেকে ভাবতে পারেন সিকিমেও একটি সাকিয়াং রয়েছে। কিন্তু এটি উত্তর বঙ্গের সাকিয়ং।

Sakyong

এই গ্রাম জুড়ে রয়েছে ৫০টির বেশি ঝরনা। দু পা যেতে না যেতেই পড়বে একটার পর একটা ঝরনা। ছোট, বড়, মাঝারি কত রকমের। ঝরনার পেরিয়ে পেরিেয় যেতে যেতেই দেখা মিলবে ময়ুর। ঝরনার জলের কাছাকাছি কাঁকড়ার আনাগোনাও দেখা যায়। সমুদ্রের কাঁকড়া তো অনেক দেখেছেন কিন্তু পাহাড়ের কাঁকড়া কতজন দেখেছেন।

Sakyong

সাকিয়ংয়ে রয়েছে ছোট্ট একটি পাহাড়ি নদী। তার উপর দিয়ে রয়েছে একটি সেতু। এখানে অনেক রকমের প্রজাপতি দেখা যায়। নদীর পাড়ে শীতল জলে পা ডুবিয়ে বসে থাকুন প্রাণ জুড়িয়ে যাবে। নদীর পাড়েও রয়েছে বেশ কয়েকটি হোম স্টে। এখানে রাত্রি যাপনেরও সুন্দর বন্দোবস্ত রয়েছে। কােজই ঘুরে যেতে পারেন দার্জিলিংয়ের কাছেই এই ছোট্ট জায়গায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+