Travel: ফের ফিরছে গরম, কটা দিন বেড়িয়ে আসুন পাহাড়ে, নিরিবিলিতে কাটিয়ে আসুন কটা দিন

ভোটের উত্তাপের সঙ্গে সঙ্গে বাড়ছে গরমও। এরই মাঝে আবার ছুটিও পড়ে গিয়েছে স্কুলে। তার মাঝেই বেড়ানোর পরিকল্পনা করে ফেলেছেন অনেকেই। গরমের ছুটিতে পাহাড় ছাড়া আর কোথাও যেতেও ইচ্ছে করে না। এই গরমে কাটিয়ে আসুন ছোট্ট একটা পাহাড়ি গ্রামে। যার নাম মিম। স্থানীয়রা ডাকেন মিম বস্তি বলেই।

নিখাদ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এই পাহাড়ি গ্রামটিতে। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য তার সঙ্গে রয়েছে চা-বাগান। পাহাড়ের গায়ে সবুজ গালিচার নতো বিছানো রয়েছে চা-বাগান। দূর থেকে দেখলে সেরকমমই মনে হয়। ছোট্ট গ্রামে বেশিরভাগ চা শ্রমিকদের বসবাস। চা-বাগানে আবার চা তৈরির কারখানাও রয়েছে।

Hill Village Mim

ছোট ছোট কাছের বাড়ি। ছবির মতো সাজানো গ্রামটি। যেন কেউ জলরং দিয়ে ক্যানভাসে এঁকে দিয়েছে। বেশি জনসংখ্যা নেই গ্রামে সেকারণে নিরিবিলি একটা জায়গা। হোমস্টের চারপাশে সবুজের সমাহার। সকাল বিকেল উঁকি দিয়ে যায় কাঞ্চনজঙ্ঘা। তবে তার জন্য অবশ্যই আকাশ পরিষ্কার থাকতে হবে। গ্রামের বাড়ির উঠোন যেমন হয় সেরকম উঠোনে বসে উপভোগ করতে পারবেন চা-বাগান কাঞ্চনজঙ্ঘার ভিউ।

তারসঙ্গে পাহাড়ি খানা পিনা। রাইশাক আর দেশি চিকেন দিয়ে জমিয়ে বার্বিকিউ। চাইলে এখান থেকে অফিসের কাজও করতে পারেন। কারণ এখানকার হোমস্টে গুলিতে ইন্টারনেটের সংযোগ রয়েছে। এই সময় পাহাড়ে ফুলের সমাহার দেখতে পাওয়া যায়। শীতের রুক্ষতা কাটিয়ে ফের সতেজ হয়ে ওঠে প্রকৃতি। অর্কিড থেকে শুরু করে একাধিক রংবেরংয়ের ফুল রয়েছে।

খাবার একেবারে নির্ভ্যাজাল এখানে অরগ্যানিক সব সবজি পাওয়া যায়। কোনও রাসায়নিক দিয়ে চাষ হয় না পাহাড়ের কোথাও। কারণ রাসায়নিক সার ব্যবহার করলে মাটি আলগা হয়ে যায় এতে ধস নামার প্রবণতা বাড়ে। সেকারণে একেবারে স্বাভাবিক পদ্ধতিতে চাষ করা হয। সেকারণে এখানকার খাবারের স্বাদও একেবারে আলাদা।

এই গ্রামে আবার একটা মনেস্ট্রিও রয়েছে। সেখানকার পরিবেশ আরও সুন্দর। শান্ত-নিরিবিলি একটা পরিবেশ। পাহাড়ের নির্জনতার মাঝে এই বৌদ্ধ মনেস্ট্রি মন ভাল করে দেবে। সকাল বিকেল হাঁটতে বেরিয়ে পড়ুন গ্রামের রাস্তায় অসাধারণ লাগে এখানে। কাছেই বয়ে চলেছে ছোট্ট একটা পাহাড়ি নদী। সেখানে পাথরের উপরে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারবেন।

শিলিগুড়ি থেকে মাত্র ঘণ্টা ২ সময় লাগে এই জায়গায় পৌঁছতে। খুব বেশি দূরে নয়। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তাতেই পড়ে এই মিমবস্তি। অপরূপ এই গ্রামের সৌন্দর্য। বেশি আতিশয্যও নেই আবার পর্যটকদের ভিড়ও নেই। একেবারে নিরিবিলিতে কটা দিন কাটিয়ে আসতে পারেন এখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+