Travel: ঘনজঙ্গলের মধ্যে বনবাংলোয় থাকার অভিজ্ঞতা পেতে চান, চলে আসুন এই পাহাড়ি জঙ্গলে

পাহাড়ি জঙ্গল। যার মধ্যে ছোট্ট একটা কাঠের বাংলো। কেমন একটা সেই ভুতুড়ে সিনেমা বা ওয়েবসিরিজের মতো শোনায়। এমনই এক জায়গায় থাকার রোমাঞ্চই আলাদা। তার জন্য আসতে হবে মৌচুকি ক্যাম্পে। কালিম্পংয়ের পাহাড়ি জঙ্গলে রয়েছে সেই মৌচুকি ক্যাম্প।

জঙ্গলের মধ্যে হলেও এখানে কিন্তু সাধারণ পর্যটকদের প্রবেশাধিকার নেই। কেবলমাত্র যাঁদের বুকিং থাকে এই ক্যাম্পে তাঁরাই এই জঙ্গলে ঢুকতে পারেন। তাহলেই বুঝতে পারছেন জঙ্গলটি কতটা সংকীর্ণ। কাঠের একটা ছোট্ট বাংলো। চারিদিকে উঁচু উঁচু পাইন গাছ। সামনে দিগন্ত বিস্তৃত পাহাড়।

Mouchuki Forest Camp

সে এক অনন্য অভিজ্ঞতা। ছোট্ট কাঠের বাংলোটিতে সর্ব সাকুল্যে চারটি ঘর রয়েছে। উপরের ঘরগুলি বেশি সাজানো গোছানো। ভাড়া দিন প্রতি ৩০০০টাকা। তার মধ্যে খাবার রয়েছে। মানে চারবেলার খাবার এবং থাকা নিয়েই এই বাড়া ধার্য করেছে পশ্চিমবঙ্গ বনদফতর। অনলাইনে বুকিং করা যায়। তার জন্য বনদফতরের ওয়েবসাইটে যেতে হবে।

এই মৌচুকি ক্যাম্পে যাওয়ার কিন্তু কোনও পাকা রাস্তা নেই। পুরোটাই পাহাড়ি এবরো খেবরো রাস্তা বনদফতরের গাড়ি নিয়ে যায় পর্যটকদরে। সকাল দুপুর জঙ্গলে ঘুরে সুন্দর কাটিয়ে দেওয়া যায়। সন্ধে থেকে নেপালি নাচ-গানের আসর বসে। পূর্ণিমার রাতে এলে এই বনবাংলো আরও মোহময়ী হয়ে ওঠে। পূর্ণিমার রাতে একদিকে যেমন পাহাড় মোহময়ী আরেকদিকে তেমন জঙ্গল মায়াবী রূপ নেয়।

এই মৌচুকি ক্যাম্প কিন্তু নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। কাজেই পাহাড়-জঙ্গল তাতে নাম না জানা সব পাহাড়ি বৃক্ষ, অর্কিডের সমাহার। এখানে ট্রেক করার ব্যবস্থাও রয়েছে। কাজেই যাঁরা একটু নিরিবিলিতে কাটাতে চান এবং জঙ্গলে থাকতে পছন্দ করেন তাঁদের জন্য সেরা জায়গা এই মৌচুকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+