Travel: প্লেন থেকে টয় ট্রেন সব রয়েছে একজায়গায়, ঘুরে আসুন কলকাতার কাছে এই ফিল্ম সিটি

সপ্তাহান্তের ছুটি মানেই উড়ু উড়ু মন। কোথাও একটা বেড়িয়ে আসতে পারলেই হল। সেটা যদি কলকাতার কাছে পিঠে হয় তাহলে তো কথাই নেই। শহরের কাছেই রয়েছে এমন একটি অচেনা জায়গা যেখানে খুব কমসংখ্যক মানুষ বেড়াতে যান। বা জানেন সেই জায়গার কথা। আবার কম খরচেও ঘুরে আসা যায়।

সপ্তাহান্তের বেড়ানোর পকেট ফ্রেন্ডলি হলে বেশি ভাল। এমনই একটি জায়গা হল কলকাতার কাছেই চন্দ্রকোনার ফিল্মসিটি। মুম্বই ফিল্মসিিট বা রামোজি ফিল্মসিটি অনেকেই ঘুরেছেন। সেখানে যাওয়া এবং ঘোরা দুটিই খরচ সাপেক্ষ ব্যপার। এবং সেখানে যেতে গেলে বেশ কয়েকদিন সময়ও লাগে।

Film City near Kolkata

সেতুলনায় চন্দ্রকোনার এই ফিল্ম সিটি কিন্তু কম খরচে ঘুরে আসা যায়। এবং বেশ অন্যরকম একটা জায়গা। ২০১২ সালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এই প্রয়াগ ফিল্মসিটিটি তৈরি হয়েছিল। ২৮০০ একর জায়গার উপর তৈরি হয়েছিল এটি। রামোজি ফিল্ম সিটি বা মুম্বই ফিল্ম সিটির কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছি।

ফিল্মসিটি যেমন হয় সব টাই নকল। ঘর বাড়ি প্রাসাদ, ট্রেন, ঝরনা সবই রয়েছে কিন্তু সবকিছুই নতল বা মেকি। বেশ একটা নতুুনত্বে ভরা জায়গা। এখানে টয় ট্রেনে চেপে ঘুরে নিকতে পারবেন ফিল্ম সিটি। দেখতে পাবেন ৫ডি মিউজিয়াম। মোটের উপর বেশ একটা অন্যরকম ছুটি কাটানো হবে।

যাঁরা কম খরচে ট্রেনে বা বাসে করে কাছে পিঠের কোনও জায়গায় ঘুরে আসতে চাইছেন তাঁদের কাছে এটা সেরা জায়গা হবে তাতে কোনও সন্দেহ নেই। কারণ চন্দ্রকোনা ট্রেন এবং বাস উভয় ক্ষেত্রেই যাওয়া যায় আবার নিজের গাড়িতেও যেতে পারেন। খরচ খুব বেসি পড়বে না। তবে রামোজি ফিল্মসিটির মতো বৈভব এখানে নেই। কাজেই সেই রকম আশা নিয়ে আসবেন না। তবে কাছে পিঠে বেড়ানোর একটা অন্যরকম জায়গা এই ফিল্মসিটি তা বলতে কোনও বাধা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+