Travel: দার্জিলিং-কার্শিয়াং তো অনেকবার গিয়েছেন, এই ভুতুড়ে পার্কে গিয়েছেন কখনও?
দার্জিলিংয়ের গায়ে গা ঘেঁসে দাঁড়িয়ে রয়েছে কার্শিয়াং এবং কালিম্পং। সেকারণে দার্জিলিংয়ে গিয়েছেন আর কার্শিয়াং কালিম্পং যাননি এমন পর্যটক নেই বললেই চলে। কিন্তু কার্শিয়াংয়ের এমন একটি জায়গা রয়েছে সেখানে খুব কম পর্যটকই গিয়েছে।
জায়গাটির নাম ডাওহিন। সেখানে একটি ইকো চিল্ড্রেন পার্কও রয়েছে। কার্শিয়াংয়ে মূলত লেপচা উপজাতির বাস। আরেকটি জিনিসের জন্য কার্শিয়াংয়ের খ্যাতি রয়েছে সেটি হল অর্কিড। কার্শিয়াংকে অর্কিডের স্বর্ঘ রাজ্য বললে ভুল হবে না। লেপচারা তাঁদের নিজেদের ভাষায় কার্শিয়াংকে বলত খাসাং। যার অর্থ হল ল্যান্ড অব হোয়াইট অর্কিড। সেই নামটি উচ্চারণে অপভ্রংশ হতে হতে কার্শিয়াং হয়ে গিয়েছে।

কার্শিয়াং দার্জিলিংয়ের একেবারে কাছে হওয়ার কারণে এখানে পর্যটকরা থাকার থেকে বেশি সাইড সিইং করতে আসেন। সেকারণে কার্শিয়াংয়ের এমন একটি জায়গা রয়েছে সেটি দেখা উঠতে পারেন না অনেকে। আবার এই ডাওহিলের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ভুতুড়ে গল্প। সেকারণে অনেকেই ডাওহিলে যেতে ভয় পান।
কার্শিয়াং শহর থেকে মাত্র রয়েছে এই ডাওহিল পাহাড়। যেখানে একটি ইকো পার্কও রয়েছে। এই ডাওহিলে রাস্তাটি যতটা সুন্দর কততটাই ভয়ঙ্কর। ভয়ঙ্কর অর্থে ভুতুড়ে ভয়। এই জায়গাটি নিয়ে একাধিক ভুতের গল্প শোনা যায়। সেকারণে এখানে পা রাখলেই কেমন যেন একটা গা ছমছম করে।

ডাওহিল নামেও একটা ইতিহাস রয়েছে। স্থানীয়রা বলে থাকেন এক ধরনের ঘুঘুপাখি এই পাহাড়ে বাস করেন। স্থানীয়রা যাকে বলে ডাও। সেকারণে এই পাহাড়টির নাম ডাওহিল। এই পাহাড়ে রয়েছে ইকো পার্ক, ব্রিটিশ আমোলের দুটি স্কুল, জলাধার, ডিয়ার পার্ক। এখান থেকে আবার ট্রেকিংয়ের পথও রয়েছে। ডাওহিল থেকে সেনাবাহিনীর ট্রেকিংয়ের রুট রয়েছে। যে পথ দিয়ে বাগোরা এবং চিমনি যাওয়া যায়।
ডাওহিলের সবচেয়ে ভুতুড়ে জায়গাটির নাম নাকি ডেথ রোড। ডাওহিল থেকে ফরেস্ট অফিস যাওয়ার রাস্তাটির নাম ডেথ রোড। এই রাস্তাটিকে ঘিরে অনেক ভৌতিক গল্প শোনা যায়। এখানে নাকি একাধিকবার এক মুণ্ডকাটা বালককে দেখা গিয়েছে। স্থানীয়রা বলেন এই ডাওহিল নাকি কোনও পথচারি প্রবেশ করলে দুটি লালচোখ তাঁদের তাড়া করে বেড়ায়। শোনা যায় এখানে এসে অনেকেই নাকি আত্মহত্যা করেছেন। এক রহস্যময়ী নারীকে নাকি দেখা যায় এখানকার রাস্তায়। যে সলেই নারীকে দেখতে পান তিনি সম্মোহিত হয়ে তার পিছনে চলতে শুরু করেন। এবং খাদে পড়ে মারা যান।












Click it and Unblock the Notifications