Travel: মোষের গাড়িতে জঙ্গল সাফারি করেছেন কখনও, চলে আসুন ডুয়ার্সের এই জঙ্গলে
ডুয়ার্সের একেবারে অন্যরকম একটি জায়গা। যেখানে হাতের কাছেই দেখা যায় বন্য জন্তু। কাদায় মাখামাখি করে খেলা করে গণ্ডারের দল। নদীতে দলে দলে জল খেতে আসে বইসনের দল। সে এক অদ্ভুত দৃশ্য। এই দৃশ্য উপভোগ করতে কার না ভাল লাগে।
ছোট্ট ছুটিতে চলে আসুন ডুয়ার্সের এক অজানা জায়গা কালিপুরে। ময়নাগুড়ি শহর থেকে ঢিল ঝোড়া দূরত্বে রামসাইয়ে। এই রামসাইয়ে রয়েছে পশ্চিমবঙ্গ বনদফতরের কালিপুর ইকো রিসর্ট। একেবারে জঙ্গলের মধ্যে ছোট ছোট কটেজ তৈরি করা হয়েছে। সেখানেই অতিথিদের থাকার বন্দোবস্ত।

এখান থেকে মেদলা ওয়াচ টাওয়ারে যাওয়া যায়। সেখানে গেলে গণ্ডার আর বাইসনের দলের যে দেখা মিলবেই তাতে কোনও সন্দেহ নেই। জঙ্গলের মধ্যে কটেজে থাকার রোমাঞ্চই আলাদা। অন্ধকার নামলেই নিজেকে জঙ্গলের একটা অংশ বলে মনে হবে। শুনতে পাবেন বিভিন্ন বন্য জন্তুদের ডাক।
এখানে এক অভিনব উপায়ে জঙ্গল সাফারি করা হয়। হাতির পিঠে জঙ্গল সাফারি, জিপে জঙ্গল সাফারি করেছেন অনেকেই। এখানে মোষের গাড়িতে জঙ্গল সাফারি করানো হয়। সে এক অভিনব অভিজ্ঞতা হবে। জঙ্গলি জানোয়ার যাতে হামলা করতে না পারে সেকারণে মোষের গাড়ি যাওয়ার রাস্তার দুধারে ইলেকট্রিক ফেনস্টিস দেওয়া থাকে।
আর এই কালিপুর ওয়াচ টাওয়ারে পৌঁছে ময়ুরের ডাক তো শুনতেই পাবেন সেই সঙ্গে গণ্ডার, বাইসনের দল আপনার ওয়াচ টাওয়ারের নীচে ঘুরে বেড়াতে দেখবেন। তবে জঙ্গল সাফারির শর্ত একটাই চুপ করে থাকতে। শুধু দেখা আর উপভোগ করা। কথা বললেই কিন্তু তারা পালিয়ে যােব জঙ্গলের ভিতরে












Click it and Unblock the Notifications