Travel: দীপাবলিতে বিদেশে বেড়াতে যেতে চান, ঘুরে আসুন এখানে ভিসা লাগবে না
এখন ছুটি পেলে অনেকেই বিদেশে বেড়াতে যান। দুবাই, মরসাস, ইউরোপ ট্যুর, মলদ্বীপ, মালেশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড। এবার দীপাবলির ছুটিতে যাঁরা বিদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁদের জন্য সুখবর রয়েছে।
থাইল্যান্ড নাকি ভারতীয়দের ভিসাতে ছাড় দিচ্ছে। অর্থাৎ ভিসা ছাড়াই যেমন নেপাল, ভুটান ঘুরতে পারেন ভারতীয় পর্যটকরা। ঠিক তেমনই এবার থাইল্যান্ডও ভিসা ছাড়া ঘুরতে পারবেন ভারতীয় পর্যটকরা। নভেম্বরের ১০ তারিখ থেকে ২০২৪-র ১০ মে পর্যন্ত এই ছাড় বহাল থাকবে। অর্থাৎ শীতের ছুটিতেও থাইল্যান্ড ঘোরার প্ল্যান করে ফেলতে পারেন। এই সুযোগ সহজে পাওয়া যায় না।

নেপাল-ভুটান ছাড়া ভারতের বাইরে যে দেশেই যেতে হোক ভিসার প্রয়োজন হবেই। কিন্তু থাইল্যান্ড সরকার এবার পর্যটন ব্যবসা চাঙ্গা করতে ভারতীয়দের ভিসায় ছাড় দিয়েছে। শুধু ছাড় দেওয়াই নয়। ভিসা ছাড়া এক মাস সেখানে থাকতে পারবেন ভারতীয়রা। কাজেই কোনও তাড়াহুড়ো নেই নিশ্চিন্তে সময় নিয়ে সেখানে তাকতে পারবেন ভারতীয় পর্যটকরা।
শুধু ভারতীয় নয় তাইওয়ানের পর্যটকদের ক্ষেত্রেও এই ভিসা ছাড়ের কথা ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার। এদিকে আবার শুধু থাইল্যান্ড নয় শ্রীলঙ্কাতেও নাকি ভারতীয়রা ভিসা ছাড়াই ঘুরতে পারবেন। ৭টি দেশের পর্যটকদের জন্য ভিসায় ছাড় দিয়েছে শ্রীলঙ্কা সরকার। সেই তালিকায় ভারত ছাড়াও রয়েছে চিন এবং রাশিয়া।

থাইল্যান্ডের অর্থনীতির সিংহভাগ দাঁড়িয়ে থাকে পর্যটনেরক উপরে। আর থাইল্যান্ডে চিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার পর সবচেয়ে বেশি পর্যটক ভারত থেকে যায়। সেকারণেই ভারতীয় পর্যটকদের কথা মাথায় রেখে থাইল্যান্ড সরকার ভিসায় ছাড় দিয়েছে। কাজেই একেবারে মে মাস পর্যন্ত হাতে সময় রয়েছে। এর মধ্যে থাইল্যান্ড সফরের পরিকল্পনা করে ফেলুন। ভিসা করানোর ঝঞ্ঝাট ভোগ করতে হবে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications