Travel: সামনেই ভ্যালেন্টাইনস ডে, শহরের কাছে পিঠে কোথায় রয়েছে রোমান্টিক ডেস্টিনেশন জেনে নিন
শহর জুড়ে এখন ভালবাসার গান। হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই ভ্যালেন্টাইনস ডে। কোথায় যাবে সেদিন সঙ্গীকে নিয়ে। বেশ একটা রোমান্টিক ডেস্টিনেশনে যেতে চাইছেন প্রায় সবাই।
সেরকমই কয়েকটি জায়গার খোঁজ রইল এখানে। কলকাতা থেকে যেগুলির দূরত্ব বেশি নয়। সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায়।

- ফলতা
কলকাতার কাছেই রয়েছে ফলতা। গঙ্গার পারে রোমান্টির পরিবেশ। গঙ্গাবঙ্গে ভেসে বেড়ানোর সুযোগ রয়েছে। কাছেই রয়েছে ফার্মহাউস, রিসর্ট। কলকাতা থেকে ফলতার দূরত্ব মাত্র ৫২ কিলোমিটার। অল্প সময়ের মধ্যেই সেখান থেকে ঘুরে আসা যায়। সারাদিন গঙ্গোবঙ্গে প্রমোদ ভ্রমণের পর রিসর্টে ফিরে লাঞ্চ বা ডিনার সেরে নিন সঙ্গীকে নিয়ে নিরিবিলিতে একটা দিন মন্দ কাটবে না।
- রায়চক
কলকাতার কাছেই রয়েছে আরেকটি রোমান্টিক জায়গা রায়চক। সেিটও গঙ্গার পাড়ে। হুগলির নদীর পাড়ে রোমান্টিক ডেস্টিনেশন রায়চক। পার্টনারকে এমন রোমান্টিক জায়গায় নিয়ে গেলে খুশিই হবে সে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। আর ড্রাইভ করে রায়চক যেতে পারলে তো কথাই সেই। একেবারে এই পথ যদি না শেষ হয় সিন হয়ে যাবে। শহরের কোলাহল থেকে দূরে পার্টনারকে নিয়ে একটা অন্যরকম রোমান্টিক দিন কাটাতে পারবেন।
- চুঁচড়া
কলকাতার কাছেই চুঁচড়া। নতুন নয় জায়গার নাম। কিন্তু চুঁচড়ার সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসের সঙ্গে রোমান্সে ভরা একটি ডেস্টিনেশন। সেখানে রয়েছে অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্ক, ওল্ড মিলিটারি ব্যারাক, ব্যান্ডেল চার্চ, হুগলি ইমামবাড়া, সবুদ দ্বীপের মতো একাধিক ডেস্টিেনশন রয়েছে। সেখানকার যেকোনও একটি জায়গায় যেতে পারেন আবার সোজা সবুজ দ্বীপে গিয়ে রোমান্টিক সময় কাটিয়ে আসতে পারেন।
- মন্দারমনি
বাঙালির অলটাইম ফেবারিট ডেস্টিনেশন মন্দারমনি। দিঘার ভিড় এড়িয়ে মন্দারমনি এখন জমজমাট হয়ে উঠেছে। সপ্তাহান্তের সেরা ডেস্টিনেশন হয়ে উঠেছে মন্দারমনি। সেই সঙ্গে ভ্যালেন্টাইনস ডে রোমানন্টিক ডেস্টিনেশনও বটে এই মন্দারমণি। সমুদ্রের পাড়ে বসেই ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেশন করতে পারবেন।
- প্রিন্সেপ ঘাট
কলকাতার বাইরে যাঁরা েযতে চান না তাঁদের জন্য অপেক্ষা করছে প্রিন্সেপ ঘাট। চক্ররেলে চড়ে চলে আসুন প্রিন্সেপ ঘাটে। বিদ্যাসাগর সেতুর একেবারে নীচে গঙ্গার পারে বেশ মনোরকম জায়গা এটি। সারাবছরই প্রেমিক-প্রেমিকাদের আনাগোনা থাকে এই প্রিন্সেপ ঘাটে। ভ্যালেন্টাইনস ডে-তে যাঁরা শহরের বাইরে যেতে চান না তাঁরা চলে আসতেই পারেন এখানে।
- কাফে একান্তে
গত কয়েকবছরে শহরের হটফেভারিট জায়গা হয়ে উঠেছে ইকোপার্ক। কয়েকশো একর জায়গা নিয়ে নিউটাউনে তৈরি হয়েছে ইকোপার্ট। মাঝে বিস্তীর্ণ একটা ঝিল। সেই ঝিলকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই বিনোদন পার্ক। আর ঝিলের মাঝে রয়েছে সেই রোমান্টিক ডেস্টিনেশন কাফে একান্তে। ইকোপার্কের ২ নম্বর গেট দিয়ে ঢুরে চলে যেতে পারবেন এখানে। আবার েফরিতেও যাওয়ার বন্দোবস্ত রয়েছে।
- গঙ্গাবঙ্গে সফর
কলকাতা শহর মানেই গঙ্গা। এই গঙ্গাকে কেন্দ্র করেই শতাব্দী প্রাচীণ এই শহর তৈরি হয়েছে। সেই গঙ্গাবঙ্গে প্রমোদ তরিতে ঘুরে সারাটা দিন কাটিয়ে দিতে পারেন। ঘণ্টা মেপে গঙ্গা ভ্রমণের জন্য নৌকা ভাড়া পাওয়া যায়। দুপুর থেকে বিকেল পর্যন্ত বা বিকেল থেকে সন্ধে পর্যন্ত গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণে ভ্যালেন্টাইনস ডে কাটিয়ে দিতে পারেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications