Travel: বড়দিনের ছুটিতে কোথায় যাওয়ার পরিকল্পনা করছেন? লিস্টে কী এই জায়গাগুলো রেখেছেন

বছরের শেষ মাসেই পালিত হয় ক্রিসমাস। আর এই বড়দিনের জন্য অপেক্ষা করে থাকেন সকলে। এই সময় অনেকেই কিন্তু অফিস ছুটি পান। আবার স্কুলেও ছুটি থাকে। আর এই সময়ে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন।

এই উৎসব উদযাপনে অনেকেই বাড়িতে ক্রিসমাস ট্রি দিয়ে সাজান, রাখেন যীশু খ্রীষ্টের ছবি, আবার অনেকেই কেক কেটে পার্টি করেন। এবার ক্রিসমাসের ছুটিতে আপনি আপনার বন্ধু, পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারে। এবার বড়দিন পড়ছে বুধবার। কম বাজেটেই ঘুরে আসুন এই জায়গাগুলিতে। জানুন কোথায় কোথায় যাবেন।

Christmas

ছবি সৌজন্য- pexels

মাউন্ট আবু
আপনি যদি দিল্লি বা রাজস্থানের কাছাকাছি থাকেন তাহলে ক্রিসমাসের ছুটিতে অবশ্যই মাউন্ট আবুতে ঘুরে আসুন। এটি রাজস্থানের একটি হিল স্টেশন। যেখানে শীতের মরসুমে দেশ বিদেশের নানান পর্যটক আসেন। আপনি যদি ফটো তুলতে ভালোবাসেন তাহলে তো কোনও কথাই নেই। বন্যপ্রাণীদের ফটো তুলতে পারবেন। তাছাড়া এখানে নানান দেবদেবীর মন্দির আছে। যেখানে গিয়ে আপনি আপনার মনের বাসনাও ভগবানকে জানাতে পারবেন।

নৈনিতাল
ক্রিসমাসের ছুটিতে অবশ্যই ঘুরে আসুন নৈনিতাল। দিল্লি থেকে নৈনিতালের দূরতম মাত্র ২৫১ কিলোমিটার। ৬ ঘন্টার মধ্যেই আপনি কিন্তু পৌঁছে যাবেন এখানে। আপনি লেকে বোটিং উপভোগ করতে পারেন। আবার ম্যাল রোডে বেড়াতে যেতে পারেন। আপনি গীর্জা ও অন্যান্য প্রাকৃতিক স্থান পরিদর্শন করতে পারেন। তাছাড়াও শীতকালে এখানকার সৌন্দর্য অসাধারণ লাগে।

কেরল
বড়দিনে ঘুরে আসুন কেরল। কেরলে এমন অনেক জায়গা রয়েছে যেখানে ক্রিসমাস খুব বড়ভাবে পালন করা হয়। এখানে বহু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ রয়েছেন। এখানে ঘুরতে গেলে একাধিক গির্জায় ঘুরে বেড়ানোর পাশাপাশি অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি।

নিমরানা ফোর্ট
বড়দিনের ছুটিতে আপনি কিন্তু নিমরানা ফোর্টে ঘুরতে যেতে পারেন। জয়পুরের এই হেরিটেজ সাইডে পর্যটকেরা খুব বিখ্যাত এখানকার সুন্দর স্থাপত্য ভাস্কর্য আপনাকে অবাক করবে এখানে খুব ভিড় করেন। এখানে গেলে উটের পিঠে চড়তে ভুলবেন না। তাছাড়াও ভিনটেজ কার রাইড, জিপ লাইনিং উপভোগ করতে ভুলবেন না।

মানালি
বারোমাসই মানালিতে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। তবে বড়দিনের সময়ে এলেও একইরকম মজা উপভোগ করতে পারবেন। বাড়তি পাওনা হিসাবে থাকবে চারিদিকে বরফ আর শুধুই বরফ। তাহলে এবার আপনিও আপনার সঙ্গীকে নিয়ে এখানে ঘুরে আসুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+