Travel: ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেশনে কোথায় যাবেন? জেনে নিন শহরের কয়েকটি ঠিকানা

ভ্যালেন্টাইনস ডে চলে এলো প্রায়। আর হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে সেলিব্রেশন। এবার আবার ডবল সেলিব্রেশন। সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইনস ডে একসঙ্গে। কাজেই একসঙ্গে জোড়া সেলিব্রেশনের মজাই আলাদা।

সরস্বতী পুজো মানেই স্কুল কলেজে উন্নামদনা। শাড়ি আর পাঞ্জাবির ভিড় শহরজুড়ে। স্কুল কলেজে সময় কাটিয়ে তারপরেই সঙ্গীকে নিয়ে বে়ড়িয়ে পড়া শহরের ইতিউতি। কিন্তু কোথায় যাওয়া যায় কনফিউশনের শেষ নেই। শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক বিনোদনের জায়গা।

Valentines Day

সবার আগে যে জায়গার নাম করতে হয় সেটা হল ইকোপার্ক। শহরের সবচেয়ে জনপ্রিয় জায়গা এটি। ১৯৪ হেক্টর জমির উপর তৈরি ইকো পার্কে বিনোদনের সব উপকরণ রয়েছে। বোট রাইডিং থেকে শুরু করে খাবার জায়গা। বিস্তীর্ণ লন। মাঠে বসে অনায়াসে দীর্ঘসময় গল্প করে কাটিয়ে দেওয়া যায়।

প্রবেশ মূল্যও তেমন বেশি নয়। রয়েছে টয় ট্রেন, সান্তা মনিকা রাইডস, সাইকেল চালানো, হাই স্পিড বোটিং, ওয়াটার জার্বিং, রাইফেল শুটিং আরও কত কি। সোমবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন খোলা থাকে এই পার্ক। প্রবেশ মূল্য জন প্রতি ৫০ টাকা।

তারপরেই যে জায়গায় যাওয়া যায় সেটি মিলেিনয়াম পার্ক। গঙ্গার পাড়ে সেটাও একটা মনোরম জায়গা। গঙ্গার পাড় জুড়ে আড়াই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই পার্ক। এখানে রয়েছে সুন্দর বাগান। বসার জায়গা রয়েছে। খাবারদাবারও পাওয়া যায়। এই পার্কে প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা।

নিক্কোপার্কও যেতে পারেন। শহরের আরেকটি হটফেবারিট ডেস্টিনেশন। এখানে একবার প্রবেশ করতে পারলে অনেক অ্যাডভেঞ্জার রয়েছে। ওয়াটার পার্ক রয়েছে। একাধিক নাম না জানা সব রাইডস রয়েছে। টয়ট্রেনেও গোটা পার্ক ঘুরে নিতে পারেন। কেবল কার, লেজি রিভার রাইড, মুন রেকার থেকে শুরু করে পাইরেট শিপ, রিভার ক্যাভ, টয় ট্রেন, ফ্যামিলি ক্যারোজেল অনেক কিছুই রয়েছে এখােন সময় কাটানোর জন্য। জন প্রতি ৩০০ টাকা করে টিকিট। বেশ কিছু রাইট তাতে ফ্রি থাকে। তবে অধিকাংশ রাইডেই আলাদা করে টিকিট কাটতে হয়।

এছাড়া সেন্ট্রাল পার্কেও সময় কাটাতে পারেন। ১০০ একর জায়গা নিয়ে সল্টলেকে তৈরি হয়েছে এই পার্কটি। একে কলকাতার মিনি ফরেস্ট বলা হয়ে থাকে। গাছ গাছালিতে ভরা পার্কে একান্তে নিরিবিলিতে সঙ্গীকে নিয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। ১০ টাকার টিকিট কেটেই এই পার্কে প্রবেশ করা যায়।

অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কেও যেতে পারেন। এখানে অনেক অ্যাডভেঞ্জার রাইড রয়েছে। ব্ল্যাকহোল, গো-কার্টিং, কৃত্রিম নদী, নায়াগ্রা ফলস, টর্নেডো, ওয়েভ পুল, সার্ফ রেসারের মতো একাধিক অ্যাডভেঞ্জার ওয়াটার স্পোর্টস রয়েছে এখানে।

এছাড়া চলে আসতে পারেন কলকাতার মোহরকুঞ্জে। ময়দানের একটি কোনে হলেও এটি বেশ জনপ্রিয় একটি জায়গা। যেখানে সারাবছরই দেখা যায় মানুষের সমাগম। ক্যাথিড্রাল রোডে এই পার্কে সন্ধের পর থেকে একটা মনোরম পরিবেশ তৈরি হয়ে যায়। আলো দিয়ে সাজিয়ে তোলা হয় পার্কটি। নন্দনের বিপরীতে হওয়ায় বেশ ভালই কাটবে বিকেলটা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+